Sunday, March 22, 2026
HomeBig newsলিফটের অচলায়তন! আরজিকর কাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য, জানলে চমকে উঠবেন
RG Kar Case

লিফটের অচলায়তন! আরজিকর কাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য, জানলে চমকে উঠবেন

২০০৬ সালেও আরজিকরে ঘটে গিয়েছিল মর্মান্তিক ঘটনা!

ওয়েব ডেস্ক : ফের খবরের শিরোনামে আরজি কর হাসপাতাল (RG Kar Hospital)। সম্প্রতি ওই হাসপাতালের লিফটে আটকে বেঘোরে প্রাণ হারিয়েছেন দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনায় তদন্ত চালাচ্ছে পুলিশ (Police)। ইতিমধ্যে হাসপাতালে গিয়ে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক দল। তার মাঝেই সামনে এল চাঞ্চল্যকর ঘটনা। এই প্রথম নয়, ২০ বছর আগেও লিফটের (Elevator) গর্তে পড়ে গিয়ে মৃত্যু হয়েছিল এক ব্যক্তির।

২০ বছর আগে ২০০৬ সালে এক ব্যক্তির মৃত্যু হয়েছিল। জানা যাচ্ছে, আরজি করের (RG Kar Hospital) ইমার্জেন্সি বিল্ডিংয়ের ছয় তলায় এক মহিলা ভর্তি ছিলেন। তাঁর সঙ্গে দেখা করার জন্য এক ব্যক্তি লিফটের জন্য অপেক্ষা করছিলেন। অভিযোগ, এর পর লিফটের দরজা খুলে গিয়েছিল। ওই ব্যক্তি সেই সময় ভেবেছিলেন হয়তো লিফট এসে গিয়েছে। কিন্তু, তিনি এর পর পা বাড়াতেই সোজা গিয়ে পড়েন লিফটের গর্তে। যার ফলে গুরুতর আহত হয়েছিলেন তিনি। সেই কারণে প্রাণ হারাতে হয়েছিল তাঁকে।

আরও খবর : বিধানসভা ভোটের আগে আরও কড়া নির্বাচন কমিশন, কী কী নির্দেশিকা? দেখুন বড় খবর

এই ঘটনার দু’দশক পরে লিফটেই (Elevator) মৃত্যু হয়েছে এক ব্যাক্তির। জানা গিয়েছিল, তিন বছরের সন্তানের চিকিৎসা করাতে হাসপাতালে গিয়েছিলেন তিনি। ভোররাতে ট্রমা কেয়ারের লিফ্‌টে আটকে পড়েন। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী এবং সন্তানও। অভিযোগ, লিফ্‌ট নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ, ভোরবেলায় লিফটে ওঠার পরই আচমকা সেটি অস্বাভাবিকভাবে ওঠানামা করতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। এদিকে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। মৃতের শরীরের পাঁজরের একাধিক হাড় ভেঙে গিয়েছিল। হাত-পা, পাঁজরের পাশাপাশি হৃদযন্ত্র, ফুসফুস ও প্লীহা ফেটে গিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে জানা গিয়েছে। যা থেকে অনুমান, দুর্ঘটনার সময় প্রবল ধাক্কা লেগেছিল। পরিবারের অভিযোগ, দুর্ঘটনার সময় লিফটে কোনও কর্মী উপস্থিত ছিলেন না। কিন্তু তাঁর স্ত্রী, সন্তানের প্রাণপণ চিৎকার সত্ত্বেও কেউ সাহায্যে এগিয়ে আসেননি বলে অভিযোগ।

টালা থানা থেকে হোমিসাইড বিভাগ এই ঘটনার তদন্তভার গ্রহণ করেছে। ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ (Police)। কিন্তু প্রশ্ন উঠছে, অনেক বছর আগেও লিফটের যান্ত্রিক গলযোগের কারণে মৃত্যু হয়েছিল এক ব্যাক্তির। কিন্তু তা থেকে শিক্ষা নেয়নি হাসপাতাল? যার কারণে এবার আরজিকরের লিফটে আবার বেঘোরে প্রাণ হারাতে হল আরও একজনকে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/