HomeScrollতৃণমূলে ‘গৃহদাহ’! দলের সব পদ ছাড়তেই কেয়ার পোস্ট! পাল্টা উত্তরে বাড়ল জল্পনা
Kakoli Ghosh Dastidar

তৃণমূলে ‘গৃহদাহ’! দলের সব পদ ছাড়তেই কেয়ার পোস্ট! পাল্টা উত্তরে বাড়ল জল্পনা

‘এতদিনে স্বাধীনতা পেলাম’ মন্তব্যের পরই সব পদ ছাড়লেন কাকলি

কলকাতা: বারাসতের (Barasat) তৃণমূল (TMC) সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar) সমস্ত দলীয় পদ থেকে ইস্তফা দেওয়ার খবর সামনে আসতেই তা নিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেন বিজেপি (BJP) নেত্রী কেয়া ঘোষ (Keya Ghosh)। আর সেই পোস্টেরই তাৎপর্যপূর্ণ জবাব দিলেন কাকলি। বিজেপি নেত্রীকে উদ্দেশ করে তাঁর সংক্ষিপ্ত প্রশ্ন, “কেমন আছো?”। যে প্রশ্ন ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক জল্পনা।

গত রবিবার বারাসত সাংগঠনিক জেলার সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন কাকলি ঘোষ দস্তিদার। সেই ইস্তফা গ্রহণও করে নেয় তৃণমূল নেতৃত্ব। এরপর বৃহস্পতিবার তিনি দলের বাকি সমস্ত পদ থেকেও সরে দাঁড়ান।

আরও পড়ুন: জুলাই থেকেই বাংলায় আয়ুষ্মান ভারত কার্ড, জেনে নিন কীভাবে আবেদন করবেন…

এদিন এক্স হ্যান্ডেলে কেয়া ঘোষ কাকলির ইস্তফার খবর প্রকাশ্যে আনেন। একই পোস্টে কলকাতা পুরসভার বরো চেয়ারম্যান ও অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ থেকে সুশান্ত ঘোষ এবং অরূপ চক্রবর্তীর ইস্তফার কথাও উল্লেখ করেন তিনি। সেই পোস্টেই কাকলির সংক্ষিপ্ত প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে কৌতূহল বাড়িয়েছে।

জল্পনা আরও বাড়িয়েছে আরেকটি ঘটনা। দলের মৌখিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে বুধবার কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছিলেন কাকলি। পরে শুভেন্দু দাবি করেন, কাকলি তাঁকে বলেছেন, “এতদিনে স্বাধীনতা পেলাম।” আর সেই বৈঠকের পরদিনই দলের সব পদ থেকে ইস্তফা দেন বারাসতের সাংসদ।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতকের দায়িত্ব দেওয়া হয়েছিল কাকলি ঘোষ দস্তিদারকে। কিন্তু ভোটে দলের খারাপ ফলের পর তাঁকে সরিয়ে ফের সেই দায়িত্ব ফিরিয়ে দেওয়া হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। তারপর থেকেই দলের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ছিল বলে রাজনৈতিক মহলের একাংশের মত।

[youtube-feed feed=1]
Read More

Latest News