Sunday, July 12, 2026
HomeScrollবদলের বাংলায় রেড রোড নয়, ব্রিগেড ময়দানে পড়া হল ইদের নমাজ
Eid 2026

বদলের বাংলায় রেড রোড নয়, ব্রিগেড ময়দানে পড়া হল ইদের নমাজ

এবার রেড রোডে নয়, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হল

কলকাতা: পালাবদলের পর বাংলায় এবার অন্য ছবি দেখা গেল ইদের (Eid 2026) সকালে। বহু বছরের রেওয়াজ ভেঙে এবার রেড রোডে নয়, ব্রিগেড প্যারেড (Brigade Parade) গ্রাউন্ডে অনুষ্ঠিত হল ইদের নমাজ। ফলে শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলি এদিন সকাল থেকেই যান চলাচলের জন্য খোলা ছিল। কলকাতার (Kolkata) বিভিন্ন প্রান্তে ছোট-বড় জমায়েতে নমাজ হলেও কোথাও রাস্তা আটকে প্রার্থনার ছবি দেখা যায়নি।

ইদ উপলক্ষে ব্রিগেড-সহ গোটা শহর জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করে কলকাতা পুলিশ। বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। পাশাপাশি ওয়াচ টাওয়ার এবং নজরদারি ক্যামেরার মাধ্যমেও পরিস্থিতির উপর নজর রাখা হয়।

আরও পড়ুন: তৃণমূলে ‘গৃহদাহ’! দলের সব পদ ছাড়তেই কেয়ার পোস্ট! পাল্টা উত্তরে বাড়ল জল্পনা

বছরে দু’বার রেড রোডেই ইদের প্রধান নমাজ অনুষ্ঠিত হত। বিশেষ করে তৃণমূল আমলে সেই অনুষ্ঠান রাজনৈতিক ও সামাজিকভাবে বিশেষ গুরুত্ব পায়। উপস্থিত থাকতেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তী সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেই মঞ্চে দেখা গিয়েছে। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্যে সরকার বদলের পর থেকেই রেড রোডে নমাজ হবে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর স্পষ্ট বার্তা দেন, সাধারণ মানুষের ভোগান্তি তৈরি করে রাস্তা আটকে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা হবে না। এরপর নবান্নের তরফে জানানো হয়, এবার ব্রিগেড ময়দানেই আয়োজন করা হবে ইদের প্রধান নমাজের।

উল্লেখ্য, গত বছরই ‘খিলাফত কমিটি’কে সেনার পক্ষ থেকে জানানো হয়েছিল, নিরাপত্তাজনিত কারণে রেড রোডে আর নমাজের অনুমতি দেওয়া হবে না। যদিও তখন রাজ্য সরকারের তরফে বিশেষ অনুরোধ জানানো হয়েছিল। তারই মধ্যে এবার নতুন প্রশাসনিক সিদ্ধান্তে বদলে গেল ইদের ঐতিহ্যবাহী আয়োজনের ঠিকানা।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto