Tuesday, June 9, 2026
HomeScrollচরমে কাকলি বনাম কল্যাণ সংঘাত, স্পিকারের কাছে বিস্ফোরক অভিযোগ বারাসতের সাংসদের
Kakoli Ghosh Dastidar vs Kalyan Banerjee

চরমে কাকলি বনাম কল্যাণ সংঘাত, স্পিকারের কাছে বিস্ফোরক অভিযোগ বারাসতের সাংসদের

মহিলা সাংসদের প্রতিও অপমানজনক আচরণ করেছেন বলে দাবি কাকলির

কলকাতা: তৃণমূলের (TMC) অন্দরের চাপানউতোর এবার পৌঁছে গেল লোকসভার (Lok Sabha) অন্দরেও। দলেরই সতীর্থ তথা শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন বারাসতের (Barasat) সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar)। লোকসভার স্পিকার ওম বিড়লাকে (Om Birla) চিঠি লিখে তিনি অভিযোগ করেছেন, সংসদের ভিতরে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছেন কল্যাণ। শুধু তাই নয়, একাধিক মহিলা সাংসদের প্রতিও অপমানজনক আচরণ করেছেন বলে দাবি কাকলির।

বৃহস্পতিবার লেখা ওই চিঠিতে কাকলি ঘোষ দস্তিদার অভিযোগ করেন, তৃণমূলের লোকসভার চিফ হুইপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আচরণ “নারী বিদ্বেষমূলক” এবং তা সংসদের পরিবেশের পরিপন্থী। তাঁর দাবি, মৌখিক নিগ্রহ ও অসম্মানজনক মন্তব্যের শিকার হতে হয়েছে তাঁকে। একই ধরনের ব্যবহার দলের আরও মহিলা সাংসদের সঙ্গেও করা হয়েছে বলেও অভিযোগ তুলেছেন তিনি।

আরও পড়ুন: তৃণমূলে ‘গৃহদাহ’! দলের সব পদ ছাড়তেই কেয়ার পোস্ট! পাল্টা উত্তরে বাড়ল জল্পনা

শুধু অভিযোগেই থেমে থাকেননি কাকলি। স্পিকারের কাছে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নথিভুক্ত করার অনুমতি চেয়েছেন তিনি। পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যথাযথ তদন্ত ও শাস্তিমূলক পদক্ষেপের দাবিও জানিয়েছেন।

রাজনৈতিক মহলের মতে, তৃণমূলের অন্দরে দীর্ঘদিন ধরেই কাকলি ও কল্যাণের দ্বন্দ্ব চলছিল। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর লোকসভার মুখ্য সচেতকের পদ থেকে কাকলিকে সরিয়ে সেই দায়িত্ব দেওয়া হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। তারপর থেকেই সংসদীয় দলে অভিযোগ-পাল্টা অভিযোগের আবহ তৈরি হয়।

এর মধ্যেই কাকলির এই বিস্ফোরক চিঠি নতুন করে জল্পনা বাড়িয়েছে। বিশেষ করে সম্প্রতি দলের বিভিন্ন পদ থেকে তাঁর ইস্তফা এবং রাজনৈতিক অবস্থান নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে, তার আবহে এই অভিযোগকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

 

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor toto slot situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d