HomeScrollকলকাতার একাধিক রাস্তার নাম বদলের প্রস্তুতি, বিশ্ব বাংলা সরণিরও হতে পারে নতুন...
kolkata

কলকাতার একাধিক রাস্তার নাম বদলের প্রস্তুতি, বিশ্ব বাংলা সরণিরও হতে পারে নতুন নাম

মুখ্যমন্ত্রীর গঠিত কমিটির সুপারিশে শহরের গুরুত্বপূর্ণ একাধিক রাস্তার নাম পরিবর্তনের ভাবনা। তালিকায় বিশ্ব বাংলা সরণি, লেলিন সরণি ও কার্ল মার্কস সরণি।

ওয়েব ডেস্ক : কলকাতার (Kolkata) একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার (Road) নাম বদলাতে পারে। মুখ্যমন্ত্রীর গঠিত নামকরণ কমিটির সুপারিশের ভিত্তিতে শহরের বিভিন্ন রাস্তার নতুন নাম চূড়ান্ত করা হতে পারে বলে সূত্রের খবর। প্রস্তাবিত তালিকায় রয়েছে বিশ্ব বাংলা সরণি, লেলিন সরণি, কার্ল মার্কস সরণির মতো একাধিক পরিচিত রাস্তা। সূত্রের খবর, বিশ্ব বাংলা সরণির নাম পরিবর্তন করে মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের নামে রাখা হতে পারে।

এর আগে গোপাল পাঁঠার নামে রাস্তার নামকরণ নিয়ে বিতর্কের মাঝেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, কলকাতায় (Kolkata) মুঘল, পাঠান বা অত্যাচারী ব্রিটিশদের নামে রাস্তার নাম রাখা হবে না। ভগিনী নিবেদিতা ছাড়া বিদেশি ব্যক্তিত্বের নামে নতুন করে নামকরণের পক্ষেও নন তিনি। পাশাপাশি প্রকৃত দেশভক্তদের নাম বিবেচনার কথাও উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী।

আরও খবর : ধর্মতলায় সাংবাদিকদের উপর হামলা, CJP আন্দোলনের ঘটনায় ১১ জন গ্রেফতার

রাস্তার নামকরণের জন্য গঠিত কমিটির দায়িত্বে রয়েছেন কার্তিক মহারাজ। তাঁর দাবি, বাংলার ইতিহাস, স্বাধীনতা আন্দোলন এবং ভারতীয় সংস্কৃতির সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিদের নাম বিবেচনা করেই সুপারিশ করা হবে। কোন রাস্তার জন্য কোন নাম উপযুক্ত হবে, তা নিয়ে কমিটি সিদ্ধান্ত নেওয়ার পর সরকারের কাছে প্রস্তাব পাঠানো হবে।

উল্লেখ্য, গত মাসেই সোরাবর্দি অ্যাভিনিউয়ের নাম বদলে গোপাল মুখার্জি রোড করা হয়। সেই সিদ্ধান্তের পর এবার শহরের আরও একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার নাম পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। সরকারি অনুমোদন মিললে ধাপে ধাপে নতুন নাম কার্যকর করা হবে। সূত্রের খবর, পুজোর আগেই বিশ্ব বাংলা সরণিতে নতুন নামের ফলক বসতে পারে।

[youtube-feed feed=1]
Read More

Latest News