Wednesday, August 12, 2026
HomeScroll১০ বছরেও সংস্কার নয়, বেহাল সীমান্ত রাস্তায় ধানের চারা পুঁতে সিপিএমের প্রতিবাদ
Swarupnagar

১০ বছরেও সংস্কার নয়, বেহাল সীমান্ত রাস্তায় ধানের চারা পুঁতে সিপিএমের প্রতিবাদ

স্বরূপনগরে দীর্ঘদিন ধরে বেহাল ৭ কিলোমিটার সীমান্ত সড়ক। রাস্তা সংস্কারের দাবিতে আন্দোলনে নামলেন সিপিএম কর্মী-সমর্থক ও স্থানীয় বাসিন্দারা।

ওয়েব ডেস্ক : উত্তর ২৪ পরগনার (North 24 parganas) স্বরূপনগরে (Swarupnagar) দীর্ঘ ১০ বছর ধরে বেহাল হয়ে পড়ে থাকা সীমান্ত সড়কের সংস্কারের দাবিতে অভিনব প্রতিবাদে সামিল হল সিপিএম (CPM)। ভগ্নদশায় পরিণত হওয়া রাস্তার উপর ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখান দলীয় নেতা-কর্মী এবং স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, বহুবার প্রশাসনের দ্বারস্থ হলেও এখনও পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ শুরু হয়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কৈজুরী ও বালতি নিত্যানন্দকাটি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ৫০টি গ্রামের বাসিন্দা এই রাস্তার উপর নির্ভরশীল। স্কুল-কলেজের পড়ুয়া, কৃষক, নিত্যযাত্রী থেকে শুরু করে সীমান্ত এলাকায় চলাচলকারী সাধারণ মানুষ প্রতিদিন এই পথ ব্যবহার করেন। পাশাপাশি ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের যানবাহন চলাচলের ক্ষেত্রেও এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও খবর : বীরভূমের নলহাটিতে এনআইএ-র হানা, উদ্ধার ২০ বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট ও বিপুল ডিটোনেটর

অভিযোগ, ২০২৩ সালে প্রায় ৭ কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য ৬০.৮ কোটি টাকার প্রকল্পের প্রস্তাব তৈরি হলেও বাস্তবে কাজের অগ্রগতি হয়নি। রাস্তার বেহাল অবস্থার কারণে সীমান্ত এলাকার বাস পরিষেবাও আগের তুলনায় অনেকটা পথ কমিয়ে দেওয়া হয়েছে। ফলে প্রতিদিন চরম দুর্ভোগের মুখে পড়ছেন কয়েক লক্ষ মানুষ।

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএম (CPM) নেতা হামাল উদ্দিন আহমেদ, শফিকুল মণ্ডল, রকিব সাহাজি ও দীনেশচন্দ্র মণ্ডল-সহ অন্যান্য নেতা-কর্মীরা। আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে সীমান্ত সড়কের সংস্কারের কাজ শুরু করতে হবে। না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor