Wednesday, August 12, 2026
HomeScrollধর্মতলায় সাংবাদিকদের উপর হামলা, CJP আন্দোলনের ঘটনায় ১১ জন গ্রেফতার
CJP Protest

ধর্মতলায় সাংবাদিকদের উপর হামলা, CJP আন্দোলনের ঘটনায় ১১ জন গ্রেফতার

অশান্তি, ভাঙচুর ও সাংবাদিক নিগ্রহের অভিযোগে পুলিশের অভিযান। ধৃতদের মধ্যে রয়েছেন মহম্মদ আফরোজ, যাঁর পরিচয় ঘিরে নতুন বিতর্ক।

ওয়েব ডেস্ক : ধর্মতলায় সিজেপি (CJP) এবং কয়েকটি ছাত্র সংগঠনের আন্দোলন ঘিরে হিংসা, ভাঙচুর ও সাংবাদিকদের (Journalist) উপর হামলার ঘটনায় ১১ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। পুলিশের দাবি, ধৃতদের কেউই পড়ুয়া নন। আন্দোলনের আড়ালে অশান্তি ছড়ানো ও হামলায় জড়িত থাকার অভিযোগেই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

কলকাতা পুলিশের অতিরিক্ত সিপি (ক্রাইম) কুণাল আগরওয়াল জানান, গ্রেফতার হওয়া প্রত্যেকেই আন্দোলনের সময় ভাঙচুর ও হিংসাত্মক ঘটনায় অংশ নিয়েছিলেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে রয়েছেন মহম্মদ আফরোজ, যাঁর নাম আগেই মুখ্যমন্ত্রী উল্লেখ করেছিলেন। পশ্চিমবঙ্গ ছেড়ে পালানোর চেষ্টা করার সময় অন্ডালের দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে আফরোজ এবং মহম্মদ আজাদকে গ্রেফতার করা হয়। এছাড়া বাকি ধৃতরা হলেন, ইরফান খুরশিদ, আরশাদ আলি, মহম্মদ মইনউদ্দিন, মহম্মদ আলমগির, ইমরান আহমেদ, খালিদ রেজা, জমির আহমেদ, মহসিন খান, দীপক ভৌমিক।

আরও খবর : ধর্মতলায় ছাত্র বিক্ষোভে বিশৃঙ্খলা, ৫ জন আটক!

এদিকে, মহম্মদ আফরোজের সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের কয়েকজন নেতার সঙ্গে তাঁর ছবি ও ভিডিও সামনে আসায় রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। অন্যদিকে, কলকাতা পুলিশকে ইমেল করে সিজেপি (CJP) দাবি করেছে, গ্রেফতার হওয়া ব্যক্তিদের কেউই তাদের সংগঠনের সদস্য নন।

উল্লেখ্য, নিট-সংক্রান্ত প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার ধর্মতলায় উত্তেজনা ছড়ায়। আন্দোলনের মধ্যে ইট, বোতল, লাঠি ও অন্যান্য বস্তু ছোড়ার অভিযোগ ওঠে। ঘটনায় একাধিক পুলিশকর্মীর পাশাপাশি দায়িত্ব পালন করতে গিয়ে আহত হন কয়েকজন সাংবাদিক ও চিত্র সাংবাদিক। পরে হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । ঘটনায় কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছিলেন তিনি। তার পরেই এই গ্রেফতারি।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor