HomeScrollটাটা বাই বাই, খতম, পুরো খতম ভবানীপুরে এ কী বললেন শুভেন্দু?
Suvendu Adhikari

টাটা বাই বাই, খতম, পুরো খতম ভবানীপুরে এ কী বললেন শুভেন্দু?

যে নিজের বুথেই জিততে পারেন না, তাঁকে দরজা দেখিয়ে দিয়েছে বাংলার মানুষ: শুভেন্দু

কলকাতা: নিজের বুথেই হার মমতার, ‘ওঁর রাজনৈতিক কেরিয়ার শেষ’। মানুষ টাটা, বাই বাই করে দিয়েছে।ক্যামাক স্ট্রিটে বিজেপির উদ্যোগে আয়োজিত ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। তিনি জানান, মমতার রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে গিয়েছে। রাজ্যের মানুষ তাঁকে দরজা দেখিয়ে দিয়েছেন। এছাড়াও শুভেন্দু জানান, রাজ্যের প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিম চেতলার যে বুথে ভোট দেন সেখানেও তৃণমূল হেরেছে।

মুখ্যমন্ত্রী ভবানীপুরের ‘ঘরের মেয়ে’ মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) এবার তাঁর কেন্দ্রেই হারিয়েছেন শুভেন্দু অধিকারী। ভবানীপুর কেন্দ্রে ১৫ হাজার ভোটে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন। এদিন মমতাকে একপ্রকার কটাক্ষ করে ভোটের খতিয়ান তুলে শুভেন্দু বলেন, ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানান, মিত্র ইনস্টিটিউশনের চারটি বুথেই হেরেছেন মমতা। প্রত্যেকটিতেই বিজেপি লিড পেয়েছে। শুভেন্দুর কথায়, “যে নিজের বুথেই জিততে পারেন না, তাঁকে দরজা দেখিয়ে দিয়েছে বাংলার মানুষ। আপনার রাজনৈতিক দিন শেষ। টাটা, বাই বাই, খতম, পুরা খতম করে দিয়েছে।”

আরও পড়ুন: কেন্দ্র পাঠালেও টাকা খরচই করেনি মমতা সরকার!মৌ স্বাক্ষর করে কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?

এ দিন ভবানীপুরের ৬৩ নম্বর ওয়ার্ডে সভা করেন শুভেন্দু অধিকারী৷ সেখানেই তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, এতদিন বিধায়ক কেমন হয় তা জানতেন না ভবানীপুরের বাসিন্দারা৷ ভবানীপুরে এতদিন ভয়ের পরিবেশ ছিল৷ এবার আপনারা দেখবেন বিধায়ক কেমন হয়৷ আপনাদের ভাই এখন বিধায়ক৷ ভবানীপুরের ৮টি ওয়ার্ডের মধ্যে ৭টিতেই আমি একমাসের মধ্যে বিধায়ক অফিস করব৷ শুধু ৭৭ নম্বর ওয়ার্ডে বিধায়ক অফিস করব কি না, পরে ভেবে দেখব৷ভবানীপুরের বাসিন্দাদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, ‘ডেডিকেটেড মোবাইল নম্বর দিয়ে দেবো৷ মেইল আইডি থাকবে৷ কেউ কিছু বললে সরাসরি আমাকে জানাবেন৷ সিন্ডিকেট রাজ, তোলাবাজি, গুন্ডাভাতা, জুলুম বিজেপি-র শাসনে থাকা কোনও রাজ্যে নেই৷

[youtube-feed feed=1]
Read More

Latest News