Thursday, June 18, 2026
HomeScrollপশ্চিম মেদিনীপুরে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলে
TMC

পশ্চিম মেদিনীপুরে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলে

তাঁকে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত

ওয়েব ডেস্ক : পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) দাসপুরে তোলাবাজি, হুমকি ও একাধিক অভিযোগে গ্রেফতার হলেন প্রাক্তন তৃণমূল (TMC) বিধায়ক মমতা ভূঁইয়ার ছেলে কুমারেশ ভূঁইয়া। রবিবার সন্ধ্যার পর দাসপুরের বালিপোতা এলাকা থেকে প্রথমে তাঁকে আটক করে পুলিশ (Police)। পরে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার (Arrest) করা হয় বলে খবর।

জানা গিয়েছে, কুমারেশ ভূঁইয়া দাসপুর ১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই তোলাবাজি, হুমকি এবং মারধরের অভিযোগ উঠছিল বলে পুলিশ সূত্রে খবর। একাধিক অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে তফসিলি জাতি ও উপজাতি অত্যাচার প্রতিরোধ আইনের ধারাও যোগ করা হয়েছে। সোমবার তাঁকে মেদিনীপুর আদালতে তোলা হলে আদালত ৫ দিনের পুলিশ (Police) হেফাজতের নির্দেশ দেয় বলে খবর।

আরও খবর : ডিভিসি কমিটিতে ফের প্রতিনিধি পাঠাচ্ছে রাজ্য, মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল বৈঠকের পর বড় সিদ্ধান্ত

স্থানীয় সূত্রে খবর, বালিপোতা এলাকায় কুমারেশ ভূঁইয়ার একটি ঠান্ডা পানীয়ের গুদাম রয়েছে। নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর দীর্ঘদিন সেই গুদাম বন্ধ ছিল। রবিবার বিকেলে গুদাম খুলতে গেলে স্থানীয় বাসিন্দারা বাধা দেন বলে অভিযোগ। সেই সময় কুমারেশ তাঁদের হুমকি দেন বলেও দাবি স্থানীয়দের। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দারা কুমারেশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করলে পুলিশ গিয়ে তাঁকে আটক করে নিয়ে আসে। পরে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার (Arrest) করা হয়।

উল্লেখ্য, কুমারেশ ভূঁইয়া প্রয়াত তৃণমূল বিধায়ক অজিত ভূঁইয়ার ছেলে। অজিত ভূঁইয়ার মৃত্যুর পর তাঁর স্ত্রী মমতা ভূঁইয়াকে দাসপুর কেন্দ্র থেকে প্রার্থী করেছিল তৃণমূল। সেখান থেকে জয়ী হন তিনি। তারপর থেকেই এলাকায় কুমারেশ ভূঁইয়ার প্রভাব বাড়তে থাকে বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয়দের দাবি, তৃণমূল ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন এলাকায় তাঁর বিরুদ্ধে তোলাবাজি, হুমকি ও মারধরের অভিযোগ উঠেছিল। এমনকি নাড়াজোল রাজ কলেজ এলাকাতেও তাঁর দাপট নিয়ে বারবার বিতর্ক তৈরি হয়েছিল।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO