HomeScrollব্যাগভর্তি ‘ফর্ম-৬’ জমা বিজেপির! সিইও দফতরের সামনে ধুন্ধুমার কাণ্ড! এখন কী অবস্থা?
CEO Department

ব্যাগভর্তি ‘ফর্ম-৬’ জমা বিজেপির! সিইও দফতরের সামনে ধুন্ধুমার কাণ্ড! এখন কী অবস্থা?

৪ যুবক ব্যাগভর্তি ‘ফর্ম-৬’ নিয়ে সিইও দফতরে জমা দিতে আসেন, অভিযোগ তৃণমূলের

কলকাতা: বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) আবহে ভোটার তালিকা নিয়ে বিতর্ককে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়াল। তৃণমূল কংগ্রেস (TMC) ও বিজেপির (BJP) মধ্যে রাজনৈতিক সংঘাত এবার পৌঁছে গেল সিইও দফতরের (CEO Department) সামনে। মঙ্গলবার সকালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সিইও দফতরে গিয়ে অভিযোগ জানান, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অশান্তিতে উসকানি দিচ্ছেন। এই অভিযোগ জানিয়ে তিনি দফতর থেকে বেরিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ, চারজন যুবক ব্যাগভর্তি ফর্ম-৬ (Form-6) নিয়ে সিইও দফতরে জমা দিতে আসেন। ফর্ম ৬ সাধারণত নতুন ভোটারদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য ব্যবহার করা হয়। এই ঘটনাকে ঘিরেই শুরু হয় তীব্র বিতর্ক। তৃণমূলের দাবি, এই ফর্মের মাধ্যমে বিহার ও উত্তরপ্রদেশের বাসিন্দাদের বেআইনিভাবে বাংলার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে।

আরও পড়ুন: কীভাবে দেওয়া হবে বকেয়া DA? বুধবার গুরুত্বপূর্ণ বৈঠক ডাকল অর্থ দফতর

এর জেরে মঙ্গলবার দুপুরে সিইও দফতর চত্বরে বিক্ষোভে শামিল হন তৃণমূলপন্থী বিএলওরা। অপরদিকে বিজেপির কর্মী-সমর্থকরাও সেখানে জড়ো হন। দুই পক্ষের মুখোমুখি অবস্থানের ফলে দ্রুত উত্তেজনা বাড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় পুলিশকে। ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনাও ঘটে বলে জানা গিয়েছে।

ঘটনার পর তৃণমূল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, প্রথমে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে এবং পরে সেই জায়গায় অন্যদের নাম তোলা হচ্ছে, যারা বিজেপির পক্ষে ভোট দেবে।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News