HomeScrollপুজোর আগেই অক্টোবরের বেতন? মুখ্যমন্ত্রীর মন্তব্যে বাড়ল আশা রাজ্য সরকারি কর্মীদের
Suvendu Adhikari

পুজোর আগেই অক্টোবরের বেতন? মুখ্যমন্ত্রীর মন্তব্যে বাড়ল আশা রাজ্য সরকারি কর্মীদের

পুজোর আগে বেতন দেওয়ার জন্য অর্থ দফতরকে নির্দেশের কথা জানালেন মুখ্যমন্ত্রী। অক্টোবর থেকেই ২০ শতাংশ অতিরিক্ত ডিএ দেওয়ারও ইঙ্গিত।

ওয়েব ডেস্ক : পুজোর আগেই অক্টোবর মাসের বেতন হাতে পেতে পারেন রাজ্য সরকারি কর্মীরা (Government workers)। সোমবার ভবানী ভবনে এক অনুষ্ঠানে এমনই ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি জানান, অর্থসচিব ও অর্থমন্ত্রীকে পুজোর আগেই অক্টোবরের বেতন দেওয়ার ব্যবস্থা করতে বলেছেন। একই সঙ্গে বাজেটে ঘোষিত ২০ শতাংশ অতিরিক্ত ডিএ-ও অক্টোবর থেকেই দেওয়ার কথা উল্লেখ করেন তিনি।

বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা সাধারণত মাসের শেষ কর্মদিবসে বেতন পান। তবে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর আশা তৈরি হয়েছে, দুর্গাপুজোর আগেই বেতন ও অতিরিক্ত ডিএ একসঙ্গে হাতে পেতে পারেন কর্মীরা।এদিন মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএ-র ব্যবধান একদিনে মেটানো সম্ভব নয়। তবে ধাপে ধাপে সেই ব্যবধান কমানোর চেষ্টা করছে রাজ্য সরকার। বাজেটে ঘোষিত ২০ শতাংশ অতিরিক্ত ডিএ অক্টোবর থেকেই কার্যকর হবে বলেও তিনি জানান।

আরও খবর : কাটমানি-সিন্ডিকেটের বিরুদ্ধে সরাসরি অভিযোগ, টোল-ফ্রি হেল্পলাইন নম্বর চালু করলেন মুখ্যমন্ত্রী

পুলিশ কর্মীদের আর্থিক অবস্থার প্রসঙ্গও তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বহু রাজ্যে বেতন কাঠামো সংশোধন হলেও পশ্চিমবঙ্গে এখনও সপ্তম বেতন কমিশন কার্যকর হয়নি। তবে রাজ্য ইতিমধ্যেই সপ্তম বেতন কমিশন গঠন করেছে এবং কয়েক মাসের মধ্যে রিপোর্ট জমা পড়লেই তা কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে।

[youtube-feed feed=1]
Read More

Latest News