HomeScrollবাঁকুড়ার রামসাগরের মাছের ডিমপোনায় জি আই তকমার দাবি, জোরালো হল ব্যবসায়ীদের আওয়াজ
Bankura

বাঁকুড়ার রামসাগরের মাছের ডিমপোনায় জি আই তকমার দাবি, জোরালো হল ব্যবসায়ীদের আওয়াজ

সারা দেশে মাছের ডিমপোনা সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রামসাগরের, জি আই স্বীকৃতির দাবিতে সরব উৎপাদনকারীরা

ওয়েব ডেস্ক : সারা ভারতবর্ষে মাছের ডিমপোনার আঁতুরঘর হিসেবে পরিচিত বাঁকুড়ার (Bankura) রামসাগর। এলাকার উৎপাদিত মাছের ডিমপোনা দেশের বিভিন্ন প্রান্তের মাছচাষীদের কাছে পৌঁছে যায়। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, দেশের প্রায় ৭০ শতাংশ মাছের (Fish) ডিমপোনা রামসাগরে উৎপন্ন হয়।

রামসাগরে বর্তমানে ২০০-র বেশি হ্যাচারি রয়েছে। এই শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত রয়েছেন ৩০ হাজারেরও বেশি মানুষ। মাছের ডিমপোনা উৎপাদনকে কেন্দ্র করে গড়ে ওঠা এই শিল্প বাঁকুড়া জেলার অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আরও খবর :  রাজমিস্ত্রি আর বিড়ি শ্রমিকের ঘরে ফুটবলের আলো! জাতীয় দলের ট্রায়ালে ডাক হাসনাবাদের তাইবুরের

সম্প্রতি মাছের ডিমপোনা উৎপাদনে বিভিন্ন প্রজাতি ও প্রযুক্তির ব্যবহার নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয় রামসাগরে। আইসিএআর-সিআইএফএ-র উদ্যোগে আয়োজিত একদিনের প্রশিক্ষণ শিবিরে এলাকার চাষি ও ব্যবসায়ীরা রামসাগরের মাছের ডিমপোনা উৎপাদনকে জি আই তকমা দেওয়ার দাবি তোলেন। কর্মশালায় সেই দাবিই আরও জোরালো হয়।

রামসাগরের ডিমপোনা উৎপাদন শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের এই দাবির পাশে থাকার কথা জানিয়েছেন এলাকার বিধায়কও। ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে রামসাগরের মাছের ডিমপোনাকে জি আই তকমা দেওয়ার বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে দরবার করবেন বলে জানিয়েছেন তিনি।

[youtube-feed feed=1]
Read More

Latest News