HomeScrollসচিনের এলিট তালিকায় জ্যানসেন, অলরাউন্ড পারফরম্যান্সে ওয়ানডেতে গড়লেন বিরল নজির
Marco Jansen

সচিনের এলিট তালিকায় জ্যানসেন, অলরাউন্ড পারফরম্যান্সে ওয়ানডেতে গড়লেন বিরল নজির

অসাধারণ জ্যানসেন! ব্যাটে ৭৫, বল হাতে উইকেট, ৪ ক্যাচে অনন্য নজির দক্ষিণ আফ্রিকার তারকা

ওয়েব ডেস্ক : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে দুরন্ত পারফরম্যান্স দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার মার্কো জ্যানসেনের (Marco Jansen)। বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ডারবানের কিংসমিড স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে ৬৯ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। দলের জয়ে ব্যাট, বল এবং ফিল্ডিং—তিন বিভাগেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন জ্যানসেন।

ব্যাট হাতে ৫৯ বলে ৭৫ রান করেন দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডার। এরপর বল হাতে একটি উইকেট নেওয়ার পাশাপাশি অস্ট্রেলিয়ার রান তাড়া করার সময় চারটি ক্যাচও ধরেন তিনি। তাঁর অলরাউন্ড পারফরম্যান্স ওয়ানডে ক্রিকেটে একটি বিশেষ তালিকায় জায়গা করে দিয়েছে।

আরও খবর : প্রধান নির্বাচক পদে আগরকর আর কতদিন? জানিয়ে দিল বোর্ড

মার্কো জ্যানসেনের (Marco Jansen) এই পারফরম্যান্স তাঁকে ওয়ানডে ক্রিকেটে এমন একটি বিরল তালিকায় জায়গা করে দিয়েছে, যেখানে একই ম্যাচে অন্তত ৫০ রান, চারটি ক্যাচ এবং একটি উইকেট নেওয়া ক্রিকেটারদের নাম রয়েছে। এই কৃতিত্ব অর্জনকারী পঞ্চম ক্রিকেটার হলেন জ্যানসেন। এর আগে সচিন তেন্ডুলকর, ইউনিস খান, মাইকেল ক্লার্ক এবং মার্নাস লাবুশেন এই নজির গড়েছেন।

দক্ষিণ আফ্রিকার ইনিংসে একসময় ১৬৮ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে জ্যানসেন ৭৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। ম্যাথু ব্রেটজকের সঙ্গে ১০৭ রানের জুটি গড়ে দলকে ২৯৭ রানে পৌঁছতে সাহায্য করেন তিনি। বল হাতে ট্রাভিস হেডকে আউট করেন জ্যানসেন। তাঁর চারটি ক্যাচের শিকার হন জশ ইংলিস, ম্যাট রেনশ, জ্যাক এডওয়ার্ডস এবং মিচেল স্টার্ক।

ম্যাচে ম্যাট রেনশকে আউট করার সময় জ্যানসেনের দুর্দান্ত ক্যাচ বিশেষ নজর কাড়ে। ফাইন লেগে দাঁড়িয়ে নিচু হয়ে ডান হাতে এক অসাধারণ ক্যাচ নেন তিনি। রিপ্লেতে দেখা যায়, মাত্র বুড়ো আঙুল এবং তর্জনীর সাহায্যে বলটি ধরে রেখেছিলেন জ্যানসেন। তাঁর এই পারফরম্যান্সে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে জয় পায় দক্ষিণ আফ্রিকা।

[youtube-feed feed=1]
Read More

Latest News