Wednesday, June 17, 2026
HomeScrollসব্যসাচী দত্তর পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ, নিখোঁজ স্ত্রী
Sabyasachi Dutta

সব্যসাচী দত্তর পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ, নিখোঁজ স্ত্রী

সব্যসাচীর বিরুদ্ধে একের পর এক তথ্য সামনে, তল্লাশিতে কত টাকা মিলল?

কলকাতা: ফ্রিজ করা হল সব্যসাচী দত্তর (Sabyasachi Dutta) ৫টি অ্যাকাউন্ট। ৫ সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। বিধাননগরের প্রাক্তন মেয়রের গাড়িও বাজেয়াপ্ত। এফডি ও নগদ ১ কোটি ৬০ লক্ষ টাকাও বাজেয়াপ্ত।। জানা গিয়েছে, ওই অ্যাকাউন্টগুলির মধ্যে একটি তাঁর স্ত্রী ইন্দিরা দত্তের সঙ্গে যৌথভাবে পরিচালিত। পাশাপাশি সব্যসাচীর নামে থাকা দুটি ব্যাঙ্ক লকারেরও খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। আর সেখানে মূল্যবান গয়না বা অন্যান্য সম্পদ থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।

সব্যসাচীর বিরুদ্ধে একের পর এক তথ্য সামনে আসছে। ২ দিন আগে তাঁর বাসভবনে তল্লাশি চালিয়ে ৫০ কেজি সোনার কেনার নথি পাওয়া যায় বলে পুলিশ সূত্রে খবর। এবার সব্যসাচীর পাঁচটি অ্যাকাউন্ট ফ্রিজ করা হল। সূত্রের খবর, প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। যার মধ্যে একটি স্ত্রী ইন্দিরা দত্তের সঙ্গে যৌথ অ্যাকাউন্ট রয়েছে সব্যসাচীর। সব মিলিয়ে পাঁচটি অ্যাকাউন্টে মোট ১ কোটি ৭০ লক্ষ টাকার মতো রয়েছে। এছাড়াও ব্যাঙ্কে দুটো লকার রয়েছে। এসবের মাঝে খোঁজ পাওয়া যাচ্ছে না প্রাক্তন বিধায়কের স্ত্রীর। তাঁর অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য না পেলেও তদন্তকারীরা বিভিন্ন সূত্র ধরে অনুসন্ধান চালাচ্ছেন। অন্যদিকে সব্যসাচীর ব্যবহৃত একটি স্করপিও গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। এছাড়াও নিউটাউনে তাঁর আরও একটি ফ্ল্যাটের হদিস পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: আরজিকর কাণ্ডের তদন্তে পানিঘাটির শ্মশানে সিবিআই

প্রাক্তন এই তৃণমূলের বিধায়কের নিউটাউনে আরও একটি ফ্ল্যাটের হদিস পাওয়া গিয়েছে। গতকাল সব্যসাচী দত্তের শ্বশুরবাড়ি উত্তর ২৪ পরগনা গাইঘাটায় তল্লাশি চালানো হয়। তবে সেখানে কিছু পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে। তোলাবাজির অভিযোগে ধৃত তৃণমূল নেতা সব্যসাচী দত্ত।তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে আজ বিধান নগর আদালতে পেশ করা হল। বুধবার বিধাননগর আদালতে (Bidhannagar Court ) পেশ করে সব্যসাচীকে ফের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। ৩১ নম্বর ওয়ার্ড অফিস থেকে, মৈত্রী সংঘ ক্লাব থেকে, এবং সব্যসাচী দত্তের চারটি ফ্ল্যাট থেকে নথি পাওয়া গিয়েছে।পুলিশ সূত্রে মারফত খবর আরো কিছু নতি উদ্ধার হতে পারে সব্যসাচী দত্তের বিরুদ্ধে সেই কারণেই সব্যসাচী দত্তকে নিজেদের হেফাজতে চাইবে উত্তর থানা পুলিশের পক্ষ থেকে।এবং সমস্ত কিছু কোর্ট জমা দেওয়া হবে সব্যসাচী দত্তের বিরুদ্ধে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO