HomeBig newsঅভিষেকের বাড়ির তালা ভেঙে ঢুকল পুলিশ, খবর পেয়ে গেলেন মমতা
Mamata-Abhishek

অভিষেকের বাড়ির তালা ভেঙে ঢুকল পুলিশ, খবর পেয়ে গেলেন মমতা

আপ্তসহায়ক সুমিতকে খুঁজতেই শালবনি থানার পুলিশ অভিষেকের বাড়িতে

কলকাতা: কাকভোরে তালা ভেঙে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে ‘তল্লাশি’ চালাল পুলিশ। অভিষেকের কালীঘাটের পটুয়াপাড়ার বাড়িতে তালা ভেঙে ঢোকে শালবনি থানার (Salboni Police Station) পুলিশ। সেই সময় বাইরে বাড়ি ঘিরে ছিল কেন্দ্রীয় বাহিনী। জানা গিয়েছে, অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজে তল্লাশি চালিয়েছে পুলিশ। তল্লাশি অভিযানের খবর পাওয়ামাত্রই গাড়ি চড়ে তড়িঘড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

জানা গিয়েছে, পুলিশ সূত্রে খবর, শালবনির এক তৃণমূল নেতার অভিযোগ অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় টিকিট দেওয়ার বিনিময়ে টাকা তছরূপ করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে সুমিতের খোঁজে তল্লাশি চলছে। সূত্রের খবর, সুমিতের মোবাইলের শেষ ‘টাওয়ার লোকেশন’ ছিল অভিষেকের বাড়িতেই। সেই সূত্র ধরে রাত ৩টে নাগাদ পুলিশ কালীঘাটের পটুয়াপাড়ায় পৌঁছে যায়। অনেকবার ডাকাডাকি করার পর কোনও সাড়া নি পেয়ে তালা ভেঙে বাড়িতে ঢোকেন পুলিশ আধিকারিকরা। সকাল সাতটার কিছুটা পরে সেখান থেকে বেরিয়ে যায় শালবনি থানার পুলিশ।

আরও পড়ুন: ‘কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে, আমাকে নিয়ে কথা বলার’, মুখ খুললেন অভিষেক

পুলিশের অভিযানের কথা শুনে ভোরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পৌঁছে গিয়েছিলেন অভিষেকের বাড়িতে। সূত্রের খবর, অভিষেকের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও হয় তাঁর। সকাল ৮টার পর তিনিও বেরিয়ে যান।গোটা বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। কিন্তু কিছু পাওয়া যায়নি। পুলিশের কার্যকলাপ রেকর্ড করা হয়েছে বলেও অভিষেক দাবি করেন। পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছেন তিনি।

[youtube-feed feed=1]
Read More

Latest News