HomeBig newsসনাতনীদের মিছিল, ইউনুসের ফটোতে জুতো! এ কী ছবি বেকবাগানে?
Sanatani Protest

সনাতনীদের মিছিল, ইউনুসের ফটোতে জুতো! এ কী ছবি বেকবাগানে?

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

কলকাতা: বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার প্রতিবাদে ফের কলকাতায় পথে নামলেন সনাতনীরা (Sanatani Protest)। শুক্রবার দুপুরের দিকে প্রথমে শিয়ালদহ স্টেশনে (Sealdah Railway Station) শুরু হয় বিক্ষোভ। পরে মিছিল করে বাংলাদেশের ডেপুটি হাইকমিশন (Bangladesh Deputy High Commission) অফিসের দিকে এগিয়ে যান বিক্ষোভকারীরা।

বেকবাগান পর্যন্ত মিছিল এগিয়ে যেতেই বাধা দেয় পুলিশ। সেখানে রাস্তায় বসে বিক্ষভ শুরু করেন সনাতনীরা। এমনকি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের (Mohammed Yunus) ফটোতে জুতো মেরে প্রতিবাদ দেখান তাঁরা।

আরও পড়ুন: দীপুর পর সম্রাট! বাংলাদেশে ফের গণপিটুনির শিকার সংখ্যালঘু যুবক!

উল্লেখ্য, বাংলাদেশে মৌলবাদীদের হাতে নির্মমভাবে মৃত্যু হয় সে দেশের সংখ্যালঘু যুবক দীপু চন্দ্র দাশের। ধর্মীয় কটূক্তির অভিযোগে একদল মৌলবাদী তাঁকে প্রকাশ্যে পিটিয়ে গাছ ঝুলিয়ে আগুন লাগিয়ে দেয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার রাতে ফের এক হিন্দু যুবককে পিটিয়ে মারার ঘটনা ঘটে রাজবাড়ির পাংশা উপজেলার কালিমোহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামে। অমৃত মণ্ডল ওরফে সম্রাট নামে আক্রান্ত এই ব্যক্তির বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল বলে জানা যায় বাংলাদেশি সংবাদমাধ্যম সূত্রে।

এদিকে দীপু দাশের মৃত্যুর ঘটনার পরেই কলকাতায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে প্রতিবাদে নামেন সনাতনীরা। তার কয়েকদিন পর ফের বিক্ষোভ করতে দেখা গেল তাঁদের।

দেখুন আরও খবর: 

[youtube-feed feed=1]
Read More

Latest News