Monday, June 29, 2026
HomeScrollআজ থেকেই বাড়ল ট্রেনের ভাড়া! দূরপাল্লার ট্রেনে কত টাকা বেশি গুনতে...
Indian Railways

আজ থেকেই বাড়ল ট্রেনের ভাড়া! দূরপাল্লার ট্রেনে কত টাকা বেশি গুনতে হবে জানুন

দ্বিতীয় শ্রেণির সাধারণ কোচে কত বাড়ল ভাড়া?

কলকাতা: যাত্রী পরিষেবা উন্নত করার যুক্তিতে আজ, শুক্রবার থেকে দূরপাল্লার ট্রেনের ভাড়া বাড়াল রেল (Indian Railways)। চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার ভাড়া সংশোধন করা হল। রেল মন্ত্রকের দাবি, যাত্রীদের সাধ্যের মধ্যে ভাড়া রেখে পরিষেবা (Rail Fare Increase) ও পরিচালন ব্যবস্থার টেকসই ভারসাম্য বজায় রাখতেই এই সিদ্ধান্ত। এই ভাড়া বৃদ্ধি শুধুমাত্র দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে কার্যকর। শহরতলি ট্রেন (Suburban Services) এবং সিজন টিকিটের (Season Tickets) ভাড়ায় কোনও পরিবর্তন হচ্ছে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, নতুন ভাড়া লাগু হবে শুধুমাত্র ২৬ ডিসেম্বর বা তার পরে কাটা টিকিটে। তার আগে বুক করা টিকিটে, যাত্রার দিন পরে হলেও অতিরিক্ত টাকা দিতে হবে না।

দ্বিতীয় শ্রেণির সাধারণ কোচে কত বাড়ল ভাড়া

রেলের নতুন ভাড়া কাঠামো অনুযায়ী, Second Class Ordinary কোচে দূরত্বভিত্তিক ভাড়া বৃদ্ধি করা হয়েছে,

২১৫ কিলোমিটার পর্যন্ত: ভাড়া অপরিবর্তিত

২১৬–৭৫০ কিলোমিটার: ৫ টাকা বৃদ্ধি

৭৫১–১,২৫০ কিলোমিটার: ১০ টাকা বৃদ্ধি

১,২৫১–১,৭৫০ কিলোমিটার: ১৫ টাকা বৃদ্ধি

১,৭৫১–২,২৫০ কিলোমিটার: ২০ টাকা বৃদ্ধি

আরও পড়ুন: পার্ক স্ট্রিট নয়, কুম্ভমেলা! বড়দিনে কলকাতার কোন স্পটে কত ভিড়?

স্লিপার ও ফার্স্ট ক্লাসে কী বদল?

স্লিপার ক্লাস সাধারণ এবং ফার্স্ট ক্লাস সাধারণ কোচে প্রতি কিলোমিটারে ১ পয়সা করে ভাড়া বেড়েছে। অর্থাৎ যাত্রার দূরত্ব যত বেশি, টিকিটের দাম ততটাই ধাপে ধাপে বাড়বে।

মেল ও এক্সপ্রেস ট্রেনে বাড়তি খরচ

মেল ও এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে নন-এসি ও এসি—দুই ধরনের কোচেই প্রতি কিলোমিটারে ২ পয়সা করে ভাড়া বৃদ্ধি করা হয়েছে।

এর আওতায় পড়ছে,

  • স্লিপার
  • ফার্স্ট ক্লাস
  • AC Chair Car
  • AC 3-Tier
  • AC 2-Tier
  • AC First Class

রেলের হিসেব অনুযায়ী, নন-এসি মেল বা এক্সপ্রেস ট্রেনে ৫০০ কিমি যাত্রায় প্রায় ১০ টাকা বেশি গুনতে হবে।

কোন কোন ট্রেনে লাগু হচ্ছে নতুন ভাড়া?

নতুন ভাড়া কাঠামো কার্যকর হবে দেশের প্রায় সব প্রধান দূরপাল্লার ট্রেনে, যেমন রাজধানী, তেজস রাজধানী, শতাব্দী, দুরন্ত, বন্দে ভারত, হামসফর, অমৃত ভারত, গরিব রথ, জন শতাব্দী, যুব এক্সপ্রেস, গতিমান, মহামানা, অন্ত্যোদয়, তেজস এবং নমো ভারত র‌্যাপিড রেল।

যা অপরিবর্তিত থাকছে,

  • সংরক্ষণ ফি
  • সুপারফাস্ট সারচার্জ
  • অন্যান্য অতিরিক্ত চার্জ

জিএসটি আগের নিয়মেই লাগু 

রেল মন্ত্রকের বক্তব্য, “যাত্রী স্বাচ্ছন্দ্য বজায় রেখেই রেল পরিচালনার দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করার জন্যই এই ভাড়া কাঠামো।” তবে নিয়মিত দূরপাল্লার যাত্রীদের একাংশের মতে, অঙ্ক কম হলেও প্রতিদিনের যাতায়াতে এই বাড়তি খরচ যে অনুভূত হবে, তা বলাই বাহুল্য।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO