HomeScrollপার্ক স্ট্রিট নয়, কুম্ভমেলা! বড়দিনে কলকাতার কোন স্পটে কত ভিড়?
Christmas 2025

পার্ক স্ট্রিট নয়, কুম্ভমেলা! বড়দিনে কলকাতার কোন স্পটে কত ভিড়?

‘লেটস পার্টি’ চিৎকারে মুখর শহর

কলকাতা: বড়দিনে (Christmas 2025) কলকাতার (Kolkata) মানুষ যেন ঘরছাড়া। সকাল হোক বা গভীর রাত—শহরের আনাচে-কানাচে শুধুই মানুষের ঢল। পার্ক স্ট্রিটে (Park Street) বড়দিন মানেই আলোর রোশনাই, সেলফির হিড়িক আর উৎসবের উচ্ছ্বাস। রাসেল স্ট্রিট, চৌরঙ্গি, কিড স্ট্রিট ছাপিয়ে সাহেবপাড়ায় কার্যত জনসমুদ্র। ধর্ম আলাদা হলেও উৎসবে এক সবাই—বন্ধুদের সঙ্গে কেক, গান আর ‘লেটস পার্টি’ চিৎকারে মুখর শহর।

সকালের দিকে ভিড়ের চাপে হাঁসফাঁস শহরের বেশ কয়েকটি স্পট। আলিপুর চিড়িয়াখানায় বড়দিনে এসেছেন ৪৪ হাজারেরও বেশি মানুষ। ইকো পার্কে দর্শক সংখ্যা ৫০,৭০০। ভিক্টোরিয়া মেমোরিয়ালে হাজির ছিলেন ৩৪,১৫১ জন। সায়েন্স সিটি, ভারতীয় জাদুঘরেও পরিবার নিয়ে পিকনিকের ধুম। ইকো পার্ক থেকে চিড়িয়াখানা দর্শক প্রায় পাঁচ হাজার ছুঁইছুঁই।

আরও পড়ুন: তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী পার্ণো মিত্র

শীতের মরশুমে উৎসবের টানে শহরের প্রতিটি ক্যাফে ও রেস্তরাঁয় ছিল ঠাসাঠাসি ভিড়। পার্ক স্ট্রিটের ঐতিহ্যবাহী রেস্তরাঁ ফ্লুরিজে সকাল থেকেই লম্বা লাইন। যাঁরা সেখানে জায়গা পাননি, তাঁরা পাড়ার ক্যাফেতেই সসেজ-বেকন-গ্রিলড টম্যাটো দিয়ে সাহেবি ব্রেকফাস্টে মজেছেন।

ভিড় সামাল দিতে বিশেষ ব্যবস্থা নেয় মেট্রো কর্তৃপক্ষ। পার্ক স্ট্রিট ও ময়দান স্টেশনে আলাদা প্রবেশ ও প্রস্থান পথ করা হয়। বড়দিন উপলক্ষে গভীর রাত পর্যন্ত চলেছে বাস। তবে অভিযোগ, সুযোগ বুঝে হলুদ ট্যাক্সি ও অ্যাপ ক্যাবের ভাড়া আকাশছোঁয়া হওয়ায় বাড়ি ফিরতে ভুগতে হয়েছে অনেককেই। সব মিলিয়ে বড়দিনে কলকাতা ছিল রাস্তায়—উৎসব, ভিড় আর আনন্দে মোড়া এক শহর।

[youtube-feed feed=1]
Read More

Latest News