Saturday, March 21, 2026
Homeএই মুহূর্তেইডির সুপ্রিম কোর্টে রিট পিটিশন দায়ের করার অধিকার নেই, পাল্টা হলফনামায রাজ্যের
Supreme Court

ইডির সুপ্রিম কোর্টে রিট পিটিশন দায়ের করার অধিকার নেই, পাল্টা হলফনামায রাজ্যের

দুই পক্ষের হাফনামা ও জবাবি হাফনামা জমা পড়ল

কলকাতা: আইপ্যাক (I-PAC ) অফিসে অভিযানে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের বিরুদ্ধে ইডির আবেদন। আইপ্যাক-কাণ্ডে এবার সুপ্রিম কোর্টে (Supreme Court) পাল্টা হলফনামা জমা দিল রাজ্য। হাফনামায় মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল পশ্চিমবঙ্গ রাজ্য। দুই পক্ষর হাফনামা ও জবাবি হাফনামা জমা পড়ল। আগামীকাল মামলার শুনানি।

রাজ্যের দাবি, কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) একই ধরণের মামলা বিচারাধীন। ইডির সুপ্রিম কোর্টে রিট পিটিশন দায়ের করার মৌলিক অধিকার নেই।সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী গোপনীয়তার অধিকার লঙ্ঘন করা হয়েছে। রাজ্য হাইকোর্টের পাশাপাশি সুপ্রিম কোর্টের “সমান্তরাল কার্যক্রম” নিয়েও প্রশ্ন তুলেছে।

পাল্টা হলফনামায় রাজ্য জানিয়েছে, ইডির তল্লাশি করার ক্ষমতা নেই এবং তল্লাশির আগে কোনও কার্যকর নোটিশ দেওয়া হয়নি। ইডি অধিকার লঙ্ঘন করেছে।প্রসঙ্গত, ইডি বর্তমান আবেদনটি সংবিধানের ৩২ অনুচ্ছেদের অধীনে দায়ের করেছে। যা পশ্চিমবঙ্গ রাজ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অন্যান্যদের বিরুদ্ধে অভিযোগ এনেছে। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিপুল এম পাঞ্চোলির বেঞ্চ আবেদনের উপর নোটিশ জারি করে এবং ইডি কর্মকর্তাদের বিরুদ্ধে ৩টি এফআইআর স্থগিত করে।

আরও পড়ুন: বঙ্গভবনে তুলকালাম! দিল্লি যাচ্ছে রাজ্য পুলিশের বড় দল

উল্লেখ্য কয়লা কেলেঙ্কারির অর্থ পাচারের তদন্তের সাথে সম্পর্কিত ৮ জানুয়ারি কলকাতায় আই-প্যাকের অফিসে ইডি তল্লাশি চালানোর সময় বাধাপ্রাপ্ত হওয়ার অভিযোগ এনে সুপ্রিম কোর্টে আবেদন জানায় ইডি। আবেদনে উল্লেখ করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের সিনিয়র নেতাদের সঙ্গে আইপ্যাক অফিসে পৌঁছেছিলেন এবং ইডি অধিকারিকদের মুখোমুখি হয়েছিলেন।

ইডি আরও অভিযোগ করেছে যে তল্লাশির সময় মুখ্যমন্ত্রী প্রাঙ্গণ থেকে কিছু ফাইল নিয়ে গিয়েছিলেন, যা তদন্তকে আরও বাধাগ্রস্ত করেছে। অভিযোগ তল্লাশিস্থলে মুখ্যমন্ত্রীর উপস্থিতি এবং নথিপত্র ছিনিয়ে নেওয়া অধিকারিকদের উপর ভীতিকর প্রভাব ফেলেছে এবং স্বাধীনভাবে সংস্থার আইনগত কার্য ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করেছে। রাজ্য প্রশাসন বারবার বাধা এবং অসহযোগিতা করেছে । পশ্চিমবঙ্গ পুলিশও ইডি কর্মকর্তাদের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছে। সুপ্রিম কোর্টে যাওয়ার আগে, ইডি একই ঘটনার সঙ্গে সম্পর্কিত কলকাতা হাইকোর্টে আবেদন করে। ১৪ জানুয়ারী, হাইকোর্ট তৃণমূল কংগ্রেসের দায়ের করা একটি আবেদনের নিষ্পত্তি করে। যেখানে ইডির বিবৃতি রেকর্ড করা হয়েছিল যে তারা আই-প্যাক বা প্রতীক জৈনের অফিস থেকে কিছু সিজ করেনি।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay neked