HomeScrollবিরোধী দলের ঘর না পেয়ে বিধানসভাতেই অবস্থান তৃণমূলের
West Bengal Assembly

বিরোধী দলের ঘর না পেয়ে বিধানসভাতেই অবস্থান তৃণমূলের

বিধানসভার লবিতেই অবস্থান বিক্ষোভে বসলেন তৃণমূল কংগ্রেস

কলকাতা: রাজ্য বিধানসভায় বিরোধী দলের ঘর ও বিরোধী দলনেতার মর্যাদা ঘিরে জট কাটল না। উল্টে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, বিধানসভার লবিতেই অবস্থান বিক্ষোভে বসলেন তৃণমূল কংগ্রেসের (TMC) একাংশ বিধায়ক। সোমবারের এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে।

তৃণমূল সূত্রে খবর, ৮০ জন বিধায়কের মধ্যে এ দিন উপস্থিত ছিলেন প্রায় ২০ জন। অভিযোগ, বিরোধী দলনেতার স্বীকৃতি এবং বিরোধী দলের নির্দিষ্ট ঘর, কোনওটাই এখনও মেলেনি। সেই কারণেই লবিতে বসে প্রতিবাদ জানান বিধায়করা। প্রয়োজনে প্ল্যাকার্ড নিয়েও অবস্থানে বসার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ফের ম্যারাথন বৈঠকে মমতা, তলব ৪ পুরসভার মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যানদের

তৃণমূল পরিষদীয় দলের নেতা শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “নিয়ম মেনেই চিঠি জমা দেওয়া হয়েছে। তা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনও উত্তর মেলেনি। এই ভাবে চলতে থাকলে লবিতেই অফিস খুলে বসব।”

বিধানসভা সূত্রে জানা গিয়েছে, বিরোধী দলের স্বীকৃতি চেয়ে যে চিঠি জমা দেওয়া হয়েছে, তাতে ১০ জন বিধায়কের স্বাক্ষর নেই। প্রথমে পাঠানো চিঠিতে কিছু ত্রুটি থাকায় তা সংশোধন করে ফের জমা দেওয়া হয়। সেই চিঠি অধ্যক্ষের কাছে পাঠানো হবে বলে সূত্রের খবর। তবে অধ্যক্ষ এখনও না ফেরায় সিদ্ধান্ত ঝুলেই রয়েছে।

এ নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা আরও বেড়েছে। কারণ, ৮০ জন বিধায়ক জিতে এলেও দ্বিতীয় দফার চিঠিতে সই করেছেন ৭০ জন। পাশাপাশি, আগের পরিষদীয় দলের বৈঠকেও বহু বিধায়কের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

যদিও দল ভাঙনের জল্পনা উড়িয়ে দিয়েছেন শোভনদেব। তাঁর দাবি, “দল সম্পূর্ণ ঐক্যবদ্ধ। দু’জন অসুস্থ ছিলেন। অনেক বিধায়ক নিজেদের এলাকায় ব্যস্ত রয়েছেন, কারণ সেখানে সন্ত্রাসের ঘটনায় বহু কর্মী ঘরছাড়া।” বিরোধী দলের স্বীকৃতি নিয়ে এই টানাপড়েন আগামী দিনে আরও কোন দিকে গড়ায়, এখন সেটাই দেখার।

[youtube-feed feed=1]
Read More

Latest News