Tuesday, July 7, 2026
HomeScrollকলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা, অধিবেশন কক্ষে তালা, ঢুকতেই পারলেন না কাউন্সিলররা, এবার...
Kolkata Municipal Corporation

কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা, অধিবেশন কক্ষে তালা, ঢুকতেই পারলেন না কাউন্সিলররা, এবার কী হবে

'এটি হল পুরসভার কালো দিন', বলেন ফিরহাদ হাকিম

ওয়েব ডেস্ক : কলকাতা পুরসভায় (Kolkata Municipal Corporation) নজিরবিহীন ঘটনা। বন্ধ অধিবেশন কক্ষের (Session room) দরজা। যার কারণে অধিবেশন কক্ষের ভিতরে ঢুকতেই পারলেন না কাউন্সিলররা। যার কারণে কাউন্সিলররা (Councilors) কক্ষের বাইরেই সভা করলেন। এ নিয়ে মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেছেন, ‘এটি হল পুরসভার কালো দিন।’ এর পর রাজ্য সরকারের উদ্দেশে বার্তা দিয়ে বলেছেন, সংঘাত নয়, সাধারণ মাসিন্দাদের জন্য একসঙ্গে কাজ করুন।

৪ মে রাজ্যে পালাবদলের পরে কলকাতা পুরসভাতেও (Kolkata Municipal Corporation) পরিস্থিতি বদলেছে। ফিরহাদ কি মেয়রেরে পদ থেকে পদত্যাগ করবেন? তা নিয়ে ইতিমধ্যে জোর জল্পনা চলছে। এদিকে শুক্রবার পুরসভায় মাসিক অধিবেশন হওয়ার কথা ছিল। তবে পুরসভার মাসিক অধিবেশনও স্থগিতাদেশের নির্দেশ দেওয়া হয়েছিল। এরই মাঝে আজ কলকাতা পুরসভায় বৈঠকের জন্য হাজির হন তৃণমূল কাউন্সিলররা।

আরও খবর : দিল্লিতে একগুচ্ছ সৌজন্য বৈঠক শুভেন্দুর! সাক্ষাৎ শেষে কী বললেন প্রতিরক্ষা মন্ত্রী? দেখুন বড় খবর

সেখানে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারপার্সন মালা রায় (Mala Roy) ও মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। কিন্তু দেখা যায় কলকাতা পুরসভার অধিবেশন কক্ষে তালাবন্ধ। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরেও দরজা খোলা হয়নি বলে অভিযোগ। এদিকে মালা রায় দরজা খোলার জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু অধিবেশন কক্ষ না খোলায় পুরসভার ক্লাব রুমে বসে বৈঠক সারেন কাউন্সিলররা।

উল্লেখ্য, পুরসভায় তৃণমূলের ১৩৭ জন কাউন্সিলর রয়েছেন। এদিন উপস্থিত ছিলেন ৯০ জন। মালা রায় বলেছেন, অধিবেশন কক্ষ খোলা হয়নি বলে ক্লাব রুমে অধিবেশন করার সিদ্ধান্ত নিয়েছি। অন্যদিকে, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তৃণমূলের অনেক কাউন্সিলর ইস্তফা দিচ্ছেন। কলকাতা পুরসভাতেও এটি দেখা যাবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com