Saturday, March 7, 2026
HomeScrollBJP-র নিশানায় নির্বাচন কমিশন! SIR নিয়ে বড় মন্তব্য শমীক ভট্টাচার্যর
Samik Bhattacharya

BJP-র নিশানায় নির্বাচন কমিশন! SIR নিয়ে বড় মন্তব্য শমীক ভট্টাচার্যর

জ্ঞানেশ কুমার ঠান্ডা ঘরে বসে জ্ঞানগর্ভ বাণী দিলে চলবে না: শমীক ভট্টাচার্য

কলকাতা: এসআইআর (SIR) প্রক্রিয়া ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। শুরু থেকেই নির্বাচন কমিশনের (Election Commission of India) এই প্রক্রিয়ার বিরোধীতায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। বাম ও কংগ্রেসও ভোটার তালিকার সংশোধন নিয়ে সুর চড়িয়েছে। কিন্তু এসআইআর প্রক্রিয়ায় জাতীয় নির্বাচন কমিশনের ভূমিকায় যে না-খুশ বঙ্গ বিজেপিও (BJP), তা এবার স্পষ্ট করলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar) ‘গ্রাউন্ড জিরো’য় আসার পরামর্শ দিলেন তিনি।

জাতীয় নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “জ্ঞানেশ কুমার ঠান্ডা ঘরে বসে জ্ঞানগর্ভ বাণী দিলে চলবে না। এখানে আসতে হবে। গ্রাউন্ড জিরো দেখতে হবে। প্রতিনিধি পাঠালে হবে না।” অর্থাৎ, এতদিন বিজেপি বিরোধীরা যে কথা বলে এসেছেন, এবার উল্টো সুরে কার্যত সেই একই বুলি আওড়ালেন শমীক ভট্টাচার্য।

আরও পড়ুন: চিঠি পাঠিয়ে কড়া বার্তা কমিশনের, পাল্টা তোপ অভিষেকের

এখানেই শেষ নয়, নির্বাচন কমিশনকে কড়া ভাষায় আক্রমণ করে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “যদি ভাবেন দিল্লি থেকে ফোনে কন্ট্রোল করবেন, তা হবে না। প্রয়োজনে এখানে এসে অফিসে বসুন। পশ্চিমবঙ্গের পরিস্থিতি সশরীরে এসে পর্যবেক্ষণ করুন। স‌্যাটেলাইটের মাধ‌্যমে নির্বাচন পরিচালনা করলে হবে না।” কমিশনের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “দুই প্রতিনিধি পাঠিয়ে দিলেই দায়িত্ব শেষ হয় না।”

পাশাপাশি বিএলও নিরাপত্তা প্রসঙ্গে নির্বাচন কমিশন এবং দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে দায়িত্ব বুঝিয়ে শমীক ভট্টাচার্য বলেন, “কমিশনের দায়িত্ব বিএলও, ডিইও-দের নিরাপত্তা দেওয়া। কিন্তু বহু ক্ষেত্রেই সেটা হচ্ছে না, ফলে নির্বাচনের কাজে যুক্ত একাংশ বিএলও, ডিইও স্থানীয় প্রশাসনের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হচ্ছেন।”

দেখুন আরও খবর:

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80