Wednesday, April 22, 2026
HomeBig newsসাতসকালে কানফাটা আওয়াজ, কেঁপে উঠল কলকাতা
Kolkata Paikpara Incident

সাতসকালে কানফাটা আওয়াজ, কেঁপে উঠল কলকাতা

আতঙ্কিত স্থানীয় মানুষ, তদন্তে পুলিশ

ওয়েবডেস্ক-  ভোটের মুখে খাস কলকাতায় (Kolkata) বড়সড় বিস্ফোরণ। উড়ে গেল বহুতলের ছাদ। শনিবার সকালে হঠাৎই কেঁপে উঠল শহর কলকাতার পাইকপাড়া (Paikpara Incident)  এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে। একবার নয়, পর পর বিস্ফোরণে কেঁপে ওটে গোটা এলাকা। ঘনজনবসতিপূর্ণ হওয়ায়, এক ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে উড়ে যায় টিনের চাল। পাশের বহুতলের একটি ছাদও উড়ে যায়।

পর বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। জানা গিয়েছে বন্ধ থাকা স্থানীয় ক্লাবে বিস্ফোরণটি ঘটে। এর পরেই আগুন ধরে যায় ওই বাড়িটিতে। স্থানীয়দের অভিযোগ, পরিত্যক্ত বাড়িতে কেউ বা কারা বোমা রেখে গিয়েছিল। পুলিশের হাতে এসে বিস্ফোরণে তথ্য। প্রোমোটিং বিবাদের কারণেই এখানে বোমা মজুত করা হয়েছিল বলেই স্থানীয়দের অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আতঙ্কিত এলাকার মানুষজন।

আরও পড়ুন-  কবে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স? জানিয়ে দিল WBJEE, কবে কী পরীক্ষা? দেখে নিন

স্থানীয় সূত্রে খবর, শনিবার ভোরে মানুষ যখন ঘুমে আচ্ছন্ন ছিল ঠিক তখনই এই বিস্ফোরণের ঘটনা ঘটে। পর পর বিস্ফোরণের শব্দ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতায় ক্লাবের লোহার গেটটি উপড়ে অনেক দূরে ছিটকে গিয়ে পড়ে। আশেপাশের বাড়ির জানলার কাঁচ ভেঙে চুরমার হয়ে গিয়েছে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে বিস্ফোরণের হাড়হিম করা দৃশ্য ধরা পড়েছে। ভূমিকম্পের আতঙ্কে বহু মানুষ রাস্তায় নেমে আসে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। এলাকাটি ঘিরে ফেলে পুলিশ। আনা হয় বম্ব স্কোয়াড। তালাবন্ধ ক্লাবঘরটিতে তল্লাশি চালিয়ে বেশ কিছু তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, বন্ধ ক্লাবটিকে দুষ্কৃতীরা বোমা মজুত করে রেখেছিল।

এলাকাবাসীদের দাবি, যে এলাকায় এই বিস্ফোরণ ঘটেছে, সেখানে দীর্ঘদিন ধরে দুষ্কৃতীদের নজর ছিল। তাদের অভিযোগ, এলাকায় প্রমোটিংয় কে সামনে রেখে দুষ্কৃতী তাণ্ডব রয়েছে। সেই কারণেই হয়তো এখানে বোমা মজুত করা হয়েছিল। আমরা চাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই ঘটনায় হস্তক্ষেপ করুন।”

ঘটনার পর থেকে পাইকপাড়া জুড়ে থমথমে পরিস্থিতি। স্থানীয়রা এই ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত এবং এলাকায় স্থায়ী পুলিশ পিকেটের দাবি জানিয়েছেন। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। গোটা এলাকা পুলিশি ঘেরাটোপে রয়েছে। ফরেন্সিক দল নমুনা সংগ্রহ করবে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker