Sunday, March 15, 2026
Homeআমেদাবাদ বিমান দুর্ঘটনায় কোনও যান্ত্রিক ত্রুটি ছিল না, মন্তব্য সিইও-র

আমেদাবাদ বিমান দুর্ঘটনায় কোনও যান্ত্রিক ত্রুটি ছিল না, মন্তব্য সিইও-র

নয়াদিল্লি: এয়ার ইন্ডিয়ার ভেঙে যাওয়া ড্রিমলাইনার এআই-১৭১ (Ahmedabad Plane Crash Air India Dreamliner AI171) এর ইঞ্জিনে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল না। বৃহস্পতিবার এমনটাই জানালেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO)। ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডের উদ্দেশে যাত্রা শুরু করেছিল এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার এআই-১৭১ বিমান। কিন্তু টেক অফের কয়েক মুহূর্ত পরেই ২৪২ যাত্রী নিয়ে লোকালয়ে ভেঙে পড়ে বিমান। বিমানের ২৪১ জন যাত্রীর মৃত্যু হয়েছে। ১ বিমান যাত্রী বরাত জোরে প্রাণে বেঁচে গিয়েছেন। শুধু তাই নয় যে বিকিৎকসদের হস্টেলে উপর বিমান ভেঙে পড়ে সেখানে থাকা বেশ কয়েকজন পড়ুয়ারা মৃত্যু হয়েছে। দুর্ঘটনার নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। বিমানের কী যান্ত্রিক ত্রুটি ছিল? এ প্রসঙ্গে এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসন একটি বিবৃতি জারি করেছেন। বিমান সংস্থার রক্ষণাবেক্ষণের পক্ষে যুক্তি দিয়ে বলেছেন, বিমানের ইঞ্জিনগুলিতে “কোনও সমস্যা দেখা যায়নি”। টেক অফের আগে পর্যন্ত ইঞ্জিনে কোনও ত্রুটি ছিল না। তিনি আরও বলেছেন যে বিমানগুলি “নিয়মিত পর্যবেক্ষণ করা হয়েছিল” এবং পাইলট “অত্যন্ত অভিজ্ঞ” ছিলেন।

এআই ১৭১ নামটাই যেন হয়ে গিয়েছে ‘অভিশপ্ত’! গত বৃহস্পতিবারের অভিশপ্ত দুপুর কেড়ে নিয়েছে ২৫০ জনের বেশি মানুষের প্রাণ। এয়ার ইন্ডিয়া এবার সিদ্ধান্ত নিয়েছে ১৭১ নামে কোনও উড়ান চালাবে না তারা। এদিন এয়ার ইন্ডিয়া সিইও ক্যাম্পবেল উইলসন দাবি করেন,কোনও যান্ত্রিক ত্রুটি ছিল না ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানের। তা যথাযথ নিরীক্ষণ করা হয়েছিল জুনেই। গত মার্চেই বদলানো হয়েছিল বিমানটির ডান ইঞ্জিন। বাঁদিকের ইঞ্জিনটিরও পরীক্ষা হয়েছিল এপ্রিলে। তিনি জানিয়েছেন, আবার ডিসেম্বরে বিমানটির পরীক্ষা হওয়ার কথা ছিল।

আরও পড়ুন: বিমানবন্দরের আশেপাশে বহুতল নির্মাণের নয়া বিধি

অন্য খবর দেখুন 

Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88