Friday, June 19, 2026
Homeঅতি সংকটজনক অভিজিৎ, উডল্যান্ডস থেকে এইমসের পথে

অতি সংকটজনক অভিজিৎ, উডল্যান্ডস থেকে এইমসের পথে

ওয়েব ডেস্ক: বেশ কয়েকদিন আগেই অসুস্থ হয়ে পড়েন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। এই পরিস্থিতিতে দিল্লি এইমসে নিয়ে যাওয়া হচ্ছে বিজেপি সাংসদকে (BJP MP)। বৃহস্পতিবার উডল্যান্ডস থেকে এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছে বিজেপি সাংসদকে। এখনও অসুস্থ প্রাক্তন বিচারপতি।

প্রাক্তণ বিচারপতির শারীরিক চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের মতে, ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে কিন্তু  এখনও সংকটমুক্ত নন তিনি। ব্যথা যন্ত্রণা কমতে, এখনও বেশ কিছুটা সময় লাগবে। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের সঙ্গে গ্যাস্ট্রো ইনটেস্টিনাল স্পেসিস দানা বেঁধেছে শরীরে। এর সঙ্গে ইস্কেমিক হার্ট ডিজিজ রয়েছে, যা হার্টের রক্ত পাম্প করার ক্ষমতা কমিয়ে দিয়েছে। রক্তে শর্করার পরিমাণ অত্যন্ত বেড়ে যাওয়ায় এবং তা অনিয়ন্ত্রিত হওয়ায় তাঁর অবস্থা এখনও জটিল।

আরও পড়ুন: বজবজে গিয়ে বিক্ষোভের মুখে সুকান্ত, ছোড়া হল জুতো, উঠল ‘চোর-চোর’ স্লোগান

উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার তাঁকে দিল্লি এইমসে নিয়ে যাওয়া হচ্ছে। হাসপাতাল সূত্রে খবর, পরিবার ও চিকিৎসকেরা এমনই সিদ্ধান্ত নিয়ছে। গ্রিন করিডর করে অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সে করে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্যই নিয়ে যাওয়া হচ্ছে। এই ট্রান্সফারে তাঁর সঙ্গে থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসক দল।

এতদিন অক্সিজেন সাপোর্টে ছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু অবস্থার সেভাবে উন্নতি না হওয়ায় এবার তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লিতে।

দেখুন খবর 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto