Sunday, March 15, 2026
Homeনেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অমিত শাহ-র সভা

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অমিত শাহ-র সভা

কলকাতা: দুদিনের বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) । শনিবারই কলকাতায় এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। শহরের পাঁচতারা হোটেলেই রাত্রীবাস অমিত শাহ-র। ২৬ –র বিধানসভা ভোটের আগে ঠাসা কর্মসূচী রয়েছে শাহ-র। প্রথমেই রাজারহাটের সিএফএসএল –কর উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠান শেষেই তিনি যাবেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indor Stadium)। ইতিমধ্যেই সেখানে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। কড়া নিরাপত্তা ব্যবস্থায় ঘিরে ফেলা হয়েছে গোটা চত্বর।

নেতাজি ইন্ডোরেই বিজেপির কর্মী সম্মেলন। বঙ্গ রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এইদিন। কারণ, গত ৪৮ ঘন্টার মধ্যে বঙ্গ সফরে দুই হেভিওয়েট পদ্ম নেতা। একদিকে দিন দুয়েক আগেই উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকে ২৬-র ভোটের দামামা বাজিয়ে দিয়ে গিয়েছেন তিনি। আবার দুদিনের মধ্যেই শহরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের কর্মী সম্মেলনে রাজ্য বিজেপির শীর্ষ নেতা থেকে শুরু করে পদাধিকারীকরা উপস্থিত থাকবেন। সেখানেই কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন অমিত শাহ।

আরও পড়ুন: অমিত শাহের সভায় ডাক না পেয়ে হতাশ দিলীপ ঘোষ! কী বললেন শুনুন

বিজেপি সূত্রে খবর, ২৬-র নির্বাচনের আগে ব্লু-প্রিন্ট বা রূপরেখা রবিবারের কর্মীসভা থেকেই রাজ্য বিজেপি নেতৃত্বের কাছে এঁকে দিয়ে যাবেন শাহ। দীর্ঘদিন ধরেই রাজ্য বিজেপির টালমাটাল পরিস্থিতি। তবে ৪৮ ঘণ্টার মধ্যে দুই হেভিওয়েট নেতার বঙ্গ সফরে কিছুটা হলেও অক্সিজেন পেতে পারে রাজ্য বিজেপি, এমনটাই মনে করা হচ্ছে।

দেখুন অন্য খবর: 

Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel neked