Sunday, June 21, 2026
Homeঅমিত শাহের সভায় ডাক না পেয়ে হতাশ দিলীপ ঘোষ! কী বললেন শুনুন

অমিত শাহের সভায় ডাক না পেয়ে হতাশ দিলীপ ঘোষ! কী বললেন শুনুন

ওয়েব ডেস্ক: কয়েকদিন আগেই আলিপুরদুয়ারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তাঁর সভায় শুভেন্দু, সুকান্তরা জোর গলায় বক্তৃতা দিলেও সেই সভার আমন্ত্রণ পাননি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আর এবার কলকাতা সফরে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। রাজারহাট এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রয়েছে কর্মসূচি। কিন্তু সেই শাহি সভাতেও ডাক পেলেন না বঙ্গ বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি। স্বাভাবিকভাবেই তাঁর সঙ্গে রাজ্য বিজেপির সম্পর্কের একটা ফাটল যে তৈরি হয়েছে, তা আন্দাজ করা যাচ্ছে।

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতির রুটম্যাপ তৈরির কাজ থেকে কি কোনও কারণে ব্রাত্য রাখা হচ্ছে দিলীপ ঘোষকে? এই প্রশ্নটা এখন জল্পনার আকারে শোনা যাচ্ছে রাজ্যের রাজনৈতিক মহলে। তবে এইসব জল্পনায় বিশেষ একটা আমল দিতে নারাজ খোদ দিলীপ ঘোষ। শাহি সভায় অনামন্ত্রিত থেকেও তিনি বলেন, “কর্মীদের বৈঠক আছে। একটা স্তর নিশ্চিত থাকে। আমি জানি না কাদের ডাকা হয়েছে। আমায় যখন দরকার হবে তখন ডাকা হবে। আমি পার্টির মধ্যে কাজের সঙ্গে আছি। এর আগেও আমি সব জায়গায় তো যেতাম না। কোর কমিটির মিটিং হলে ডাকা হয় তখন গিয়েছি। এখন কর্মী বৈঠক ডাকা হয়েছে।”

আরও পড়ুন: অনুব্রতর সঙ্গে মঞ্চ ভাগ নিয়ে ‘কুৎসা’! জবাবে কী বললেন সৌরভ?

তবে দলের সঙ্গে দূরত্ব তৈরির বিষয়টি এবারেও নাকচ করে দিলেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। তাঁর সাফ কথা, “দলে আছি, দলের কাজ করছি, দায়িত্ব পালন করছি।” এই প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমি কর্মীদের সঙ্গে ঘুরি। চা চক্র করি। তিরঙ্গা যাত্রায় হাঁটছি। দল যে কাজ যোগ্য মনে করবে আমার জন্য সেটা দেবে।”

কিন্তু ছাব্বিশের ভোটের আগে যখন বারবার দলের ‘হেভিওয়েট’ নেতারা রাজ্যে এসে সভা করছেন, তখন প্রতিবারই ব্রাত্য রাখা হচ্ছে দিলীপ ঘোষকে। অন্যদিকে কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রীর ডাকে দিঘাতেও গিয়েছেন তিনি। সেই কারণে অনেকেই তাঁর সঙ্গে তৃণমূলের ঘনিষ্ঠতার একটা সমীকরণ যেমন তৈরি করছেন, তেমনই আবার বিজেপির সঙ্গে তাঁর দূরত্বের জল্পনাতেও সায় দিচ্ছেন। তবে দিলীপ আপাতত কোনও সমীকরণ মানতে নারাজ।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto