কলকাতা: মুক্তি পেল অভিমান। কিন্তু স্যোশাল মিডিয়ায় পরিচালক সুমন ঘোষ (Suman Ghosh) বিস্ফোরক অভিযোগ তুলেছেন এই ছবির প্রয়োজক ও পরিচালক এবং অভিনেতা প্রসেজিতের বিরুদ্ধে। সুমনবাবুর অভিযোগ প্রসেনজিৎ (Prasinjit Chatterjee) যে চরিত্রে অভিনয় করেছেন সেই চরিতটি একটি অন্য সিনেমার জন্য তিনি ভেবে ছিলেন যা তিনি প্রসেনজিৎকে জানিয়েও ছিলেন। পরিচালক দাবি করেছেন, এমনই এক চরিত্র নিয়ে গত আড়াই বছর ধরে প্রসেনজিতের সঙ্গে আলোচনা করেছিলেন তিনি। অনেক দূর এগিয়েছিল সে সব কথা। সেই ছবি প্রযোজনা করার কথাও নাকি ছিল প্রসেনজিতের নিজস্ব প্রযোজনা সংস্থার। পরিচালকের এমন অভিযোগ প্রকাশ্যে আসার পরে টলিপাড়ার অন্দরে রীতিমতো তোলপাড় শুরু হয়।এবার নীরবতা ভাঙলেন বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

প্রসেনজিতের কথায়, চলচ্চিত্র নির্মাতা হিসেবে সুমন ঘোষের প্রতি তাঁর গভীর সম্মান রয়েছে। দীর্ঘদিন ধরে বাংলা সিনেমায় সুমনের কাজ তিনি গুরুত্বের সঙ্গে দেখেছেন এবং একজন সৃষ্টিশীল মানুষ হিসেবে তাঁর অবদানকে মর্যাদা দেন। সেই কারণেই এই বিতর্কের মাঝেও ব্যক্তিগত সম্মানবোধ থেকে একচুলও সরে আসতে চাননি তিনি। প্রসেনজিৎ লিখেছেন, “একজন অভিনেতা হিসাবে আমার দায়িত্ব হল আমার হাতে তুলে দেওয়া চিত্রনাট্যকে পর্দায় যথাযথ ভাবে জীবন্ত করে তোলা। কারও সৃজনশীল বিশ্বাস বা ভাবনার প্রতি অসম্মান প্রদর্শনের কোনও উদ্দেশ্য একেবারেই নেই। সুমনের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা রইল।

আরও পড়ুন: বিয়ে করেছেন অভিনেতা অম্বরিশ, প্রাত্রীকে







