Saturday, June 20, 2026
Homeআপনিও কি কালোজামের পোকা? জাম খেয়ে ভুলেও কিন্তু এগুলি খাবেন না

আপনিও কি কালোজামের পোকা? জাম খেয়ে ভুলেও কিন্তু এগুলি খাবেন না

ওয়েব ডেস্ক: গরমের জ্বালায় (Heat Wave) অতিষ্ঠ জনজীবন। তবে এই তপ্ত গরম বেশকিছু ফল (Summer Fruits) ছাড়া কিন্তু অসম্পূর্ণ। গরমকাল মানেই নানান ফলের রকমারি (Summer Favourite Fruits) সম্ভার। এমন কিছু ফল রয়েছে যার স্বাদ এই গরমেই উপভোগ করতে পারেন মানুষজন। ফলের সেই তালিকাতে প্রথমেই রয়েছে ফলের রাজা আমের নাম (Mango)। আর তারপর? আমের সঙ্গে মিলিয়ে যে ফলের নাম ঠোঁটের ডগায় চলে আসে। অর্থাৎ কালোজাম (BlackJamun)।

টক মিষ্টি স্বাদের এই ফল কিন্তু টপাটপ খেয়ে ফেলেন আট থেকে আশি। বাজারে এইফলের চাহিদাও (Demand in Local Market) তুঙ্গে। দামের তোয়াক্কা না করেই, থলি ভরে কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতারা। কখনও জামমাখা, কখনও জামের তৈরি রায়তা জিভে জল আনা সব পদে জমে উঠেছে দুপুর। কালোজামের (Black Jamun) উপকারিতা তো আছেই, তবে আপনি কি জানেন এমন কয়েকটি খাবার রয়েছে যা কালোজামের (Black Jamun) পর খেলেই ক্ষতি! জেনে নিন কোন কোন খাবার থেকে সতর্ক থাকবেন।

আরও পড়ুন: বাড়িতে বানিয়ে নিন রথযাত্রার স্পেশাল জিলিপি

১. অনেকে মিল্কশেক (MilkShake) খেতে ভালবাসেন। অনেক সময় তাতে দুধের (Milk) সঙ্গে কালোজাম মেশানো হয়, যা স্বাদে ভিন্নতা আনে এ নিয়ে কোনও দ্বিমত নেই। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই দুই উপাদানের সংমিশ্রণ শরীরের পক্ষে বিপজ্জনক হতে পারে। হজমের (Acidity) গণ্ডগোল দিতে পারে।

২. কালোজামের (Blackjamun) পর কখনোই আচারের (Pickle) মতো টকজাত খাবার খাবেন না। এতে বমি, পেটের ব্যথা (Stomach Pain) এবং অতিরিক্ত ক্লান্তির (Tiredness) মতো সমস্যা হতে পারে।

৩. কালোজামের (Blackjamun) সঙ্গে বা খানিক পরেই কাঁচা হলুদ খাওয়ার অভ্যাস থাকলে সেটি ত্যাগ করুন। অন্তত একঘণ্টা ব্যবধান রাখা জরুরি, নইলে পেটে জ্বালা, ব্যথা এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিতে পারে।

৪. কালোজাম খাওয়ার পর অন্তত ৩০ মিনিট জল না খাওয়াই ভালো। তা না হলে বদহজম ও ডায়েরিয়ার আশঙ্কা বেড়ে যায়।

৫. কালোজামের সঙ্গে দই খাওয়াও বিপজ্জনক হতে পারে। এতে শরীর খারাপের ঝুঁকি তৈরি হয়।

সর্বোপরি, কালোজাম একটি টক-মিষ্টি স্বাদের ফল, যাতে ভরপুর পরিমাণে ভিটামিন C রয়েছে। এই ফল লিভারের কার্যকারিতা উন্নত করে এবং ডায়াবেটিস রোগীদের জন্যও উপকারী। তাই এই মৌসুমে খাদ্যতালিকায় কালোজাম অবশ্যই রাখা উচিত, তবে কীভাবে খাবেন তা জানা খুবই গুরুত্বপূর্ণ।

দেখুন অন্য খবর

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto