Monday, March 16, 2026
Homeগোষ্ঠীকোন্দল থেকে বোমাবাজি, উত্তেজনায় ফুটছে ডোমকল

গোষ্ঠীকোন্দল থেকে বোমাবাজি, উত্তেজনায় ফুটছে ডোমকল

ওয়েব ডেস্ক: রাতের অন্ধকারে বোমাবাজির (Bomb Blast) আতঙ্কে ঘুম উড়ল ডোমকলবাসীর (Domkal)। মধ্যরাতে চরমে পৌঁছল শাসক দলের গোষ্ঠী কোন্দল। তার জেরেই বোমা পড়ল তৃণমূল টাউন সভাপতির বাড়িতে। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। সূত্রের খবর, গোষ্ঠীকোন্দলের ঘটনায় কেউ হতাহত না হলেও তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়। ঘটনার পর গোটা এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা।

জানা গিয়েছে, ডোমকল পৌর প্রশাসক তথা বিধায়কের বিরুদ্ধে সরকারি অর্থ তছরুপ এবং উন্নয়নের অভাব নিয়ে বিগত কয়েক মাস ধরেই সরব ছিলেন বিদায়ী কাউন্সিলরদের একাংশ। সাথে ছিলেন টাউন সভাপতি। প্রশাসনের বিভিন্ন স্তর থেকে শুরু করে শাসকদলের উচ্চ নেতৃত্ব পর্যন্ত পৌঁছেছিল এই অভিযোগের ধাক্কা। এরপর থেকেই বিধায়কের ঘনিষ্ঠরা সোশ্যাল মিডিয়ায় বিদায়ী কাউন্সিলরদের বিরুদ্ধে নানা কুরুচিকর মন্তব্য ও কটাক্ষ করতে শুরু করেন বলে অভিযোগ টাউন সভাপতি।

আরও পড়ুন: গভীর রাতে লোকালয়ে ধেয়ে এল হাতির পাল, মৃত ৩

ডোমকল পৌরসভার পৌর প্রশাসকের বিরুদ্ধে আঙ্গুল তুলে অধিকাংশ কাউন্সিলর সহ টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি উচ্চপদস্থ আধিকারিকদের কাছে এবং উচ্চপদস্থ নেতৃত্বের কাছে দ্বারস্থ হয়। তারপরই প্রকাশ্যে আসে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। ডোমকল টাউন সভাপতিকে প্রাননাশের হুমকিও দেওয়া হয়। তারই প্রতিফলন গতরাতে টাউন সভাপতির বাড়ি বোমাবাজি। রাতের অন্ধকারে কিছু অ্যান্টি সোশ্যাল মানুষ বোমা মারে এমনটাই দাবি করেছেন টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি কামরুজ্জামান মন্ডল।

ঘটনার পর এলাকায় মোতায়েন হয়েছে বিশাল পুলিশ বাহিনী। তদন্ত শুরু করেছে ডোমকল থানার আধিকারিকরা। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার না হলেও, অভিযুক্তদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ। এই হামলার পিছনে কে বা কারা যুক্ত, তা সময়ই বলবে বলে জানান টাউন সভাপতি।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker idn poker 88