Wednesday, March 11, 2026
Homeফের মাওবাদীদের পোঁতা আইইডি বিস্ফোরণে শহিদ সিআরপিএফ জওয়ান

ফের মাওবাদীদের পোঁতা আইইডি বিস্ফোরণে শহিদ সিআরপিএফ জওয়ান

ওয়েবডেস্ক- ফের মাওবাদীদের (Maoist) পোঁতা আইইডি (IED) বিস্ফোরণে শহিদ হলেন এক সিআরপিএফ জওয়ান (CRPF Jawan) । কয়েকদিন আগেই ছত্তিশগড়ে আইইডি বিস্ফোরণে মৃত্যু হয়েছিল সুকমার পুলিশ কর্তা আকাশ রাও গিরিপুঞ্জের। শনিবার প্রথম আইইডি বিস্ফোরণে প্রথম জখম হন ওই সিআরপিএফ জওয়ান। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় রৌউরকেল্লার এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, সেখানেই মৃত্যু হয় ওই জওয়ানের। ওড়িশা-ঝাড়খণ্ড সীমান্তে ( Odisha-Jharkhand border)  মাও দমন সন্ত্রাস অভিযান চালানোর সময় এই ঘটনা ঘটে। কর্মকর্তা জানিয়েছেন, ওড়িশা-ঝাড়খণ্ড সীমান্তে সারান্ডার গভীর জঙ্গলে এই অভিযান চলছিল। শহিদ জওয়ানের নাম সত্যবান কুমার সিং। তিনি অ্যাসিস্টান্ট সাব ইন্সপেক্টর। সত্যবান উত্তরপ্রদেশের কুশিনগরের বাসিন্দা ছিলেন। সত্যবান ওড়িশা পুলিশ, ঝাড়খণ্ড পুলিশের সঙ্গে যৌথ অভিযানে ছিলেন। মাওবাদীদের দ্বারা লুট করা বিস্ফোরকগুলি শনাক্ত করার অভিযান চালানো হচ্ছিল।

আরও পড়ুন- ছত্তিশগড়ে মাও ডেরায় আইইডি বিস্ফোরণ, শহিদ সুকমার পুলিশ কর্তা

কর্মকর্তাদের মতে, ২৭ মে ওড়িশার সুন্দরগড় জেলায় একটি পাথর খনির কাছে মাওবাদীদের অভিযানের পর এই অভিযান শুরু করা হয়েছিল। যেখানে মাওবাদীরা বিস্ফোরক লুকিয়ে রেখেছে গোপন সূত্রে খবর আসে। তার পর উদ্ধার অভিযান শুরু হয়। যৌথ বাহিনী যখন জঙ্গলে চিরুনি তল্লাশি চালাচ্ছিল, তখন একটি লুকানো ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ঘটে, সেই বিস্ফোরণেই আহত হন সিআরপিএফ জওয়ান সত্যবান কুমার সিং।

সিআরপিএফ -এর তরফে ট্যুইটে জানানো হয়েছে, ১৪ জুন ২০২৫ তারিখে ওড়িশার রাউরকেলার লাঙ্গলকাটা এলাকায় মাওবাদী বিরোধী অভিযানের সময় কর্তব্যরত অবস্থায় সিআরপিএফের ১৩৪ ব্যাটালিয়নের সাহসী সহকারী সাব ইন্সপেক্টর সত্যবান কুমার সিং একটি আইইডি বিস্ফোরণে শহিদ হয়েছেন। সিআরপিএফ আমাদের সাহসী যোদ্ধার অদম্য সাহস, বীরত্ব এবং মাতৃভূমির প্রতি নিষ্ঠাকে স্যালুট জানায়। আমরা সর্বদা আমাদের সাহসী ব্যক্তির পরিবারের পাশে আছি’।

দেখুন আরও খবর-

 

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast