Thursday, June 18, 2026
Homeভুয়ো নথিপত্র ব্যবহার করে দিনের পর দিন ভারতে বসবাস

ভুয়ো নথিপত্র ব্যবহার করে দিনের পর দিন ভারতে বসবাস

ওয়েব ডেস্ক: বাংলাদেশ থেকে এসে অবৈধভাবে ভারতীয় নাগরিকত্ব (Indian citizenship)গ্রহণ। দিনের পর দিন ভুয়ো নথিপত্র দিয়েই ভারতে বসবাস। এই অভিযোগ শহর থেকে জেলায় প্রায়শই উঠে আসছে। এবার সংবাদ শিরোনামে কাকদ্বীপ (Kakdwip)। ভুয়ো আধার কার্ড (Aadhar Card), ভোটার কার্ড (Voter Card) ব্যবহার করে বসবাস করছেন তারা। শুধু তাই নয়, ভুয়ো ভোটার কার্ড (Voter Card) বানিয়ে সম্পত্তি ক্রয় বিক্রয় করার অভিযোগ বাংলাদেশিদের (Bangladeshi) বিরুদ্ধে। এবার নির্বাচন কমিশনে (Election Commission) অভিযোগ দায়ের করলেন এলাকাবাসীরা।

জানা গিয়েছে, কাকদ্বীপে অবৈধভাবে ভোটার, আধার ও প্যান কার্ড তৈরির বিষয় নিয়ে বারবার বিভিন্ন অভিযোগ উঠে এসেছে। তার মাঝেই নির্বাচন কমিশনের কাছে বাংলাদেশিদের ভোটার কার্ড বাতিল সহ উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আর্জি জানালেন কাকদ্বীপের এক বাসিন্দা। শুক্রবার কাকদ্বীপের বাসিন্দা শিবশঙ্কর দাস নির্বাচন কমিশনের কাছে ই-মেইল মারফত একটি লিখিত আবেদন জানিয়েছেন।

আরও পড়ুন: হুমায়ুন কবিরকে চরমপত্র দিল তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি

তিনি চিঠিতে উল্লেখ করেন, প্রচুর বাংলাদেশি বসবাস করেন ওই এলাকায়। তাঁরা অবৈধ ভোটার, আধার ও প্যান কার্ড বানিয়েছেন। এছাড়াও এলাকার সম্পত্তি ক্রয়-বিক্রয় করছেন বলে অভযোগ তাঁদের বিরুদ্ধে। তিনি বলেন, অনেকে আবার নদীর পাশের ম্যানগ্রোভ কেটে বসতি স্থাপন করেছেন। এমনকি বহু বাংলাদেশি সরকারি চাকরিতে ঢুকে বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করছেন। তাঁদের অবিলম্বে খুঁজে বের করে ভোটার, আধার ও প্যান কার্ড বাতিলের জন্য তিনি আবেদন জানিয়েছেন।

দেখুন অন্য খবর

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO