Saturday, March 7, 2026
Homeজামাইষষ্ঠীতে ইলিশের দাম শুনে মাথায় হাত! এক কেজির দর কত জানেন?

জামাইষষ্ঠীতে ইলিশের দাম শুনে মাথায় হাত! এক কেজির দর কত জানেন?

ওয়েব ডেস্ক: দেশে ইলিশ (Hilsha) ধরায় কড়া নিষেধাজ্ঞা। পড়শি বাংলাদেশের সঙ্গেও কূটনৈতিক সম্পর্কের অবনতির কারণে ইলিশ আমদানিতেও রাশ টানতে হয়েছে। তবে চিন্তার কোনও কারণ নেই। উৎসবের আগেই হাওড়ার পাইকারি মাছ বাজারে পেল্লাই থেকে মাঝারি সাইজের ইলিশ (Jamaisasthi Hisha Market)।

এবছর জামাইষষ্ঠীতে জামাইয়ের পাতে থাকবে ইয়া বড় সাইজের ইলিশের পিস। দামও গতবারের মতো একই। দেখেই চোখ জুড়াবে বাবা জীবন।

আরও পড়ুন: এবার বাংলাদেশ নয়, মায়ানমারা থেকে আমদানি হয়েছে রূপোলি শস্যের

জামাইষষ্ঠী মানে মাছের সঙ্গে ফল মিষ্টির ভুরিভোজ। বাঙালির প্রিয় মাছের তালিকায় সবসময় ছিল ইলিশ ও চিংড়ি। পুজোর মরসুম বা জামাইষষ্ঠীতে ইলিশের চাহিদাও দারুণ। উৎসবের কথা মাথায় রেখে বাজারে আমদানি চলছে রুপোলী শস্যের।

জামাইষষ্ঠীর বাজারে থাকছে ১ কেজি ২০০ গ্রাম থেকে ১.৫ কেজি ওজনের ইলিশ। এই সময় বড় সাইজের ইলিশের চাহিদা থাকে তুঙ্গে। দিনকয়েক আগে হাওড়ার পাইকারি মাছ বাজারে সুদূর মায়ানমার থেকে ইলিশ এসে পৌঁছছে। ইলিশ নিয়ে হাওড়া পাইকারি মাছ বাজারের এক বিক্রেতা জানান, ১কেজি ২০০ গ্রাম সাইজের ইলিশ পাইকারি দাম ১৭০০-১৮০০ টাকা যে’টি ১৯০০-২০০০ টাকায় পাওয়া যেতে পারে। ১ কেজি ৫০০ সাইজের ইলিশ পাইকারি দাম রয়েছে ১৮৫০ টাকা খুচরো বাজারে ২০০০-২২০০ টাকায় পাওয়া যেতে পারে।

দেখুন আরও খবর:

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80