Sunday, March 15, 2026
Homeকোন পথে ইরান-ইজরায়েল সংঘাত? দেখুন আপডেট

কোন পথে ইরান-ইজরায়েল সংঘাত? দেখুন আপডেট

ওয়েব ডেস্ক: ইরান-ইজরায়েল সংঘাত (Iran-Israel War) দিনে দিনে আরও ভয়াবহ হয়ে উঠছে। সংঘর্ষ বিরতির কোনও লক্ষণই নেই। বেড়েই চলেছে ইরান-ইজরায়েলের (Iran-Israel War) আঘাত-প্রত্যাঘাত। ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার বোমা ভরে ইজরায়েলে হামলা চালালো ইরান। চলতি সংঘাতে প্রথম এই ধরনের ক্ষেপণাস্ত্র হামলা করল তেহরান। বৃহস্পিতবার ইজরায়েলের হাসপাতালে হামলা চালানোর জন্য ইরানকে চরম হুঁশিয়ারি দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। শুক্রবার ইরানের মিসাইল লঞ্চার ধ্বংস করল ইজরায়েল। ৩টি মিসাইল লঞ্চারের ধ্বংসের ভিডিও প্রকাশ করলো IDF। ইজরায়েল এর তরফে দাবি করা হচ্ছে, এই লঞ্চারগুলি থেকে মিসাইল ছোড়ার প্রস্তুতি নিচ্ছিল ইরান।

সংঘাতের আবহে ইরানের দিকে উড়ে যেতে দেখা গিয়েছে চিনের তিনটি কার্গো বিমানকে। এরপরই প্রশ্ন উঠেছে যে গোপনে ইরানকে মদত দিচ্ছে চিন? অস্ত্র দিয়ে সাহায্য করছে? অন্যদিকে বিশ্বমঞ্চে চাপ বাড়ছে ইরানের। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি, তাদের অনুরোধেই জেনেভায় ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন ইরানের বিদেশমন্ত্রী। আলোচনা হবে পরমাণু প্রসঙ্গে।

আরও পড়ুন: ওভারটাইম করছে আয়রন ডোম, তাও কি বাঁচবে ইজরায়েল?

ইরানের রাজধানী তেহরানে মুহুর্মুহু হামলা চালিয়েছে ইজরায়েল। ইরানের ক্ষেপণাস্ত্র সরঞ্জাম তৈরির কারখানা, পরমাণু গবেষণা কেন্দ্রের সদর দফর লক্ষ্য করে বৃহস্পতিবার রাতভর হামলা চালানো হয়েছে। ইরানের লাবিজানে মিসাইল হামলা চালিয়েছে ইজরায়েল। মিলিটারি বাঙ্কারে হামলা চালিয়েছে আইডিএফ। ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলি খোমেনিই (Ali Khamenei) এই বাঙ্কারে লুকিয়ে থাকতে পারেন। প্রশ্ন উঠছে ইরানের মিসাইল হামলার পর কি খোমেনেই সুরক্ষিত আছেন? অন্যদিকে, ইজরায়েলের অর্থনীতির মেরুদণ্ডে আঘাত হেনেছে ইরান। সেদেশের সেনা প্রকাশ্যে নিয়ে এল ইজরায়েলের স্টক এক্সচেঞ্জে হামলার ভিডিও। ইজরায়েলের তেল আভিভ ডিস্ট্রিক্টের রামত গান শহরকে লক্ষ্য করে এই মিসাইল ছোঁড়া হয়েছিল। আর সেই মিসাইলের আঘাতেই গুঁড়িয়ে গিয়েছে একাধিক বিল্ডিং। ধ্বংস্তূপে পরিণত হয়েছে ইজরায়েলের স্টক এক্সচেঞ্জ বিল্ডিংয়ের একাংশ। ইজরায়েলের নেভেগ শহরে আক্রমণ চালিয়েছে ইরানি সেনা। হামলার পরে একাধিক গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। একটি বহুতলের মাথায়ও পড়েছে মিসাইল। মনে করা হচ্ছে বহুতলের ছিল মাইক্রোসফটের অফিস।

অন্য খবর দেখুন

Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 slot