Friday, August 14, 2026
Homeপ্রিয়াঙ্কা গান্ধীর স্বামীর বিরুদ্ধে হওয়া মামলা খারিজ হাইকোর্টে

প্রিয়াঙ্কা গান্ধীর স্বামীর বিরুদ্ধে হওয়া মামলা খারিজ হাইকোর্টে

ওয়েব ডেস্ক: প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) স্বামী রবার্ট ভদ্রার (Robert Vadra) বিরুদ্ধে সিট তদন্তের দাবিতে হওয়া মামলা খারিজ হয়ে গেল। পহেলগাম জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে রবার্টের বক্তব্য ঘৃণা ভাষণ বলে অভিযোগ করে মামলা দায়ের হয়েছিল। কিন্তু সেই মামলা খারিজ হয়ে যায় এলাহাবাদ হাইকোর্টে (Allagabad High Court)।

২২ এপ্রিলের ওই হামলার পরিপ্রেক্ষিতে ২৬ জনের মৃত্যু হলেও রবার্টের মন্তব্য হিন্দু সম্প্রদায়ের (Hindu Community) মনে আতঙ্কের সৃষ্টি করেছে। তাছাড়া এমন মন্তব্যে আইনি ব্যবস্থা ভঙ্গ করা হয়েছে বলে হিন্দু ফ্রন্ট অফ জাস্টিসের (Hindu Front of Justice) তরফে অভিযোগ দায়ের হয়। বিশেষ তদন্তকারী দল গঠন করে বিষয়টির তদন্তের দাবি জানান মামলাকারী।

আরও পড়ুন: কলকাতা থেকে আগরতলাগামী ইন্ডিগো বিমানে ধরা পড়ল যান্ত্রিক ত্রুটি

এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে পুলিশের কাছে কোনও অভিযোগ বা এফআইআর দায়ের করা হয়েছে কি? শুনানিতে প্রশ্ন বিচারপতি রাজন রায় ও বিচারপতি ওম প্রকাশ শুক্লার। তা করা হয়নি জেনে বেঞ্চ জানায়, কোনও অপরাধ হলে আইনি সংস্থান অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তাই এই অভিযোগে আদালত হস্তক্ষেপ করতে নারাজ। তবে আবেদনকারী চাইলে আইনি সংস্থান অনুযায়ী পদক্ষেপ করতে পারেন।

উল্লেখ্য, এদেশে মুসলিমরা দুর্ব্যবহারের শিকার হন বলেই পহেলগামে অমুসলিমদের জঙ্গিরা আক্রমণ করেছে বলে মন্তব্য করেন রবার্ট। এই বক্তব্য সন্ত্রাসবাদীদের ভাষা বলে অভিযোগ করে বিজেপি।

দেখুন অন্য খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor Depo 5k