Thursday, July 16, 2026
Homeফের কোভিডের সংক্রমণ নিয়ে বিরাট নির্দেশ মুখ্যমন্ত্রীর, কী বললেন শুনে নিন

ফের কোভিডের সংক্রমণ নিয়ে বিরাট নির্দেশ মুখ্যমন্ত্রীর, কী বললেন শুনে নিন

কলকাতা: দেশজুড়ে বাড়ছে করোনা (COVID-19) সংক্রমণ। সাড়ে ৬ হাজার ছুঁইছুঁই দেশে করোনা আক্রান্তের সংখ্যা। বাংলায় এক সপ্তাহের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে সোমবার নবান্নে প্রস্তুতি বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerje)। এদিন মমতা বার্তা দিয়ে বলেন, ভয় পাবেন না, সতর্ক থাকুন। যে কোনও পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত সরকার। রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে এদিন নবান্নে বৈঠক করেন মমতা। হাজির ছিলেন মুখ্যসচিব, স্বাস্থ্যসচিব-সহ প্রশাসনিক কর্তারা।

সোমবার করোনা নিয়ে প্রস্তুতি বৈঠকে মমতা বলেন, কোভিড নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। তিনি বলেন, এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। রাজ্যবাসীর উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা, ” সর্দি, কাশিতেও বুকে কষ্ট হয়। সমস্যা হলেই ডাক্তার দেখান। চেষ্টা করুন সরকারি হাসপাতালে চিকিৎসা করান। সরকার পাশে ছিল, আছে, থাকবে।”প্রয়োজনে সরকারি হাসপাতালে চিকিৎসা করান। সরকারি হাসপাতালে পূর্ণাঙ্গ পরিকাঠামো রয়েছে।’ রাজ্যের স্বাস্থ্য বিভাগ, পঞ্চায়েত -পুরসভা সবস্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে প্রস্তুতি সেরে রাখা হয়েছে।

আরও পড়ুন: করোনা সংক্রমণ নিয়ে মুখ্যমন্ত্রীর কী কী নির্দেশ?

গতবারের মতো বিপদসঙ্কুল পরিস্থিতি হলে সামাল দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, “সতর্ক থাকতে হবে। আতঙ্কিত হবে না। ভয় পাওয়ার কোনও কারণ নেই। আমরা প্রস্তুত। “যাদের কোমর্ডিবিটি আছে, বয়সটাও একটা বিষয়।” তাঁর আশ্বাস, আশা করি, আর মহামারী হবে না। তেমন কিছু হলে রাজ্য তৈরি আছে।

দেখুন ভিডিও

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot