Saturday, March 7, 2026
Homeপানিহাটির তরুণীকে নির্যাতনের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত আরিয়ান

পানিহাটির তরুণীকে নির্যাতনের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত আরিয়ান

কলকাতা: পালিয়েও হল না শেষ রক্ষা, পানিহাটির তরুণীকে নির্যাতনের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত আরিয়ান খান (Sodepur Incident Ariyan Khan)। সপ্তাহ খানেক ধরে নিখোঁজ ছিলেন আরিয়ান। বুধবার সকালে গল্ফগ্রিন থেকে গ্রেফতার করা হয় আরিয়ানকে। আটক করা হয়েছে শ্বেতার মাকেও। কিন্তু এখনও শ্বেতার খোঁজ মেলেনি। মনে করা হচ্ছে, আরিয়ানের সূত্র ধরেই শ্বেতার খোঁজ পাওয়া যাবে। আরিয়ানের সঙ্গে গ্রেফতার করা হয়েছে আরও একজনকে।

খড়দার তরুণীকে নির্যাতনের ঘটনায় অন্যতম অভিযুক্ত আরিয়ান খান। বুধবার দুপুরে তাঁকে কলকাতার গল্ফ গ্রিন এলাকার একটি হোটেল থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। মোবাইল ফোনের টাওয়ারের সূত্র ধরে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর। পুলিশ সূত্রের খবর, এই পাঁচ দিন ধরে একাধিক জায়গা পরিবর্তন করেছেন আরিয়ান। মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে গোয়েন্দা বিভাগ জানতে পারে, গল্ফগ্রিনে এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করে রয়েছেন আরিয়ান। সেই মোতাবেক নির্দিষ্ট এলাকা ঘিরে ফেলেন গোয়েন্দারা। বাগে আসেন আরিয়ান। আরিয়ানকে ডোমজুড়ে নিয়ে যাওয়া হয়েছে। ধৃতকে জেরা করে শ্বেতা খানের খোঁজ পাওয়ার চেষ্টা করছে পুলিশ। নিখোঁজ হওয়ার পরও শ্বেতা খানের (Sweta Khan) সঙ্গে তাঁর যোগাযোগ ছিল বলে এপ্রকার নিশ্চিত গোয়েন্দারা। একই সঙ্গে আর কত তরুণীর সঙ্গে তারা এই ধরণের নির্যাতন চালিয়েছে তাও জানার চেষ্টা চলছে।

আরও পড়ুন: ২ গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র মহেশতলা, বাইকে আগুন, আক্রান্ত পুলিশ

শ্বেতাদের বাঁকড়ার ফকিরপাড়ার ফ্ল্যাটে তল্লাশি চালাতে আদালতের অনুমতি পেয়েছে পুলিশ। ওই ফ্ল্যাটেই সোদপুরের তরুণীকে আটকে রেখে শারীরিক অত্যাচার ও যৌন নির্যাতন চালানো হয়েছিল বলে অভিযোগ। জানা গিয়েছে, সোদপুরের তরুণীকে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায় চাকরি দেওয়ার টোপ দিয়ে মাস ছয়েক আগে ডেকেছিলেন আরিয়ানই। সমাজমাধ্যমে আলাপ হয়েছিল তাঁদের। তরুণীর পরিবারের অভিযোগ, চাকরি দেওয়ার নামে তাঁর মেয়েকে জোর করে পানশালায় কাজ করিয়েছিলেন আরিয়ান এবং তাঁর মা শ্বেতা। এমনকী সফট পর্ন ভিডিও অভিনয় করানোর চাপ দেওয়া হত। রাজি না-হওয়ায় তরুণীকে অকথ্য অত্যাচার করেছেন মা-ছেলে। বাঁকড়ার ফ্ল্যাটে আটকে রেখে দিনের পর দিন তাঁকে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয় বলেও অভিযোগ। গত শুক্রবার কোনও ভাবে ফ্ল্যাট কোনও ভাবে পালিয়ে বাড়ি ফেরেন তরুণী। তারপর থেকেই চিকিৎসাধীন। বর্তমানে সাগর দত্ত হাসপাতালের আইসিসিইউ-তে রাখা হয়েছে তাঁকে।

দেখুন ভিডিও

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80