Sunday, March 15, 2026
Homeঅপারেশন সিঁদুরের পরে প্রথম বিদেশ সফর প্রধানমন্ত্রীর , আগামীকাল যাবেন সাইপ্রাসে

অপারেশন সিঁদুরের পরে প্রথম বিদেশ সফর প্রধানমন্ত্রীর , আগামীকাল যাবেন সাইপ্রাসে

ওয়েবডেস্ক- শুরু হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) তিনদিনের বিদেশ সফর। আগামী কাল রবিবার তিনি সাইপ্রাস যাবেন সে দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে। সাইপ্রাসে (cyprus) প্রধানমন্ত্রী থাকবেন সোমবার পর্যন্ত। ওই দিনই কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে-র (Canadian Prime Minister Mark Carney) আমন্ত্রণে তিনি কানাডায় গিয়ে G-7 বৈঠকে যোগ দেবেন।

কানাডায় প্রধানমন্ত্রী মোদি থাকবেন মঙ্গলবার পর্যন্ত। ১৮ জুন বুধবার ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তিনি ওই দেশে যাবেন। বুধবার রাত্রে দেশে ফিরে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

অপারেশ সিঁদুরের (Operation Sindoor) পর এই প্রথম প্রধানমন্ত্রীর বিদেশ সফর অবশ্যই তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী মোদি প্রথম কানাডা সফর করেন ২০১৫ সালে।  সাম্প্রতিক বছরগুলোতে খালিস্তানপন্থী কার্যকলাপ নিয়ে ভারত ও কানাডার সম্পর্ক তলানিতে ঠেকেছে। সেখানে G-7 ডাক প্রধানমন্ত্রী ডাক পাবেন কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। কিন্তু সেই জল্পনার নিরসন হয়, প্রধানমন্ত্রী মোদী ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির মধ্যে সাম্প্রতিক ফোনালাপের পর। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বৃহস্পতিবার জানান, প্রধানমন্ত্রী মোদি ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির মধ্যে সাম্প্রতিক ফোনালাপের সময় এই আমন্ত্রণ জানানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন।

আরও পড়ুন- হাতে এল অভিশপ্ত বিমানের ব্ল্যাক বক্স, কী কী তথ্য পাওয়া গেল?

তিনি আরও বলেন, “জি৭-এর ফাঁকে দুই দেশের প্রধানমন্ত্রীদের সাক্ষাৎ হবে বলে আশা করা হচ্ছে, যেখানে সম্পর্ক পুনর্গঠনের পথ খোঁজার একটি নতুন দিক উন্মোচন হতে পারে। রণধীর জয়সওয়াল আরও জানিয়েছেন, একাধিক ইস্যুতে দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে বৈঠক হবে। এছাড়া দ্বিপাক্ষিক একাধিক বিষয় তো রয়েছেই। পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে সম্পর্ক ও বাণিজ্যের আরও উন্নতির লক্ষ্যে কথা হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া সাম্প্রতিক সময় দু’দেশের মধ্যে নিরাপত্তা সংক্রান্ত যে টানাপোড়েন তৈরি হয়েছে, তা নিয়েও আলোচনা হতে পারে।”

উল্লেখ্য, ভারত জি৭-ভুক্ত দেশ নয়, তবে বিগত কয়েক বছর ধরেই বিশ্বের বৃহৎ অর্থনীতিগুলির সঙ্গে ভারতের অংশীদারিত্বকে গুরুত্ব দিয়ে এই শীর্ষ সম্মেলনে ভারতের অংশগ্রহণ বাড়ছে। ইটালি, ফ্রান্স, কানাডা, জার্মানি, জাপান, ব্রিটেন (ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ড) এবং আমেরিকা হল জি৭-এর সদস্য।

দেখুন আরও খবর-

Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88