Wednesday, July 22, 2026
Homeওজন বাড়ার ভয়ে রাতে ভাত খেতে পারেন না ! দেখুন কি করবেন

ওজন বাড়ার ভয়ে রাতে ভাত খেতে পারেন না ! দেখুন কি করবেন

[h_news]

ওয়েব ডেস্ক: বাঙালি আর ভাত (Rice) ওতপ্রোত ভাবে জড়িত। কিন্তু এখন ডায়েটের (Diet) তালিকায় ভাত খাওয়া প্রায় বন্ধ অনেকেরই। অনেকের হয়ত রাতে ভাত না খেলে চলতই না, কিন্তু ওই যে লোকমুখে শুনেছেন, রাতে ভাত খেলে নাকি ওজন বাড়ে। মোটা হওয়ার সম্ভাবনা বাড়ে। এটা শুনে ভয় পাওয়া স্বাভাবিক। কারণ অনেকেই রাতে ভাত খেয়ে থাকেন।

বৈজ্ঞানিক গবেষণা বলছে, ওজন বাড়ে আপনি সারাদিনে কতটা ক্যালোরি (calories) ইনটেক করছেন তার ওপর ভিত্তি করে। এবং সেই সঙ্গে কতটা ক্যালোরি খরচ করছেন সেটাও জরুরি। দিনের কোন সময় ভাত খাচ্ছেন তারওপর ওজন বৃদ্ধি বা কমে যাওয়া নির্ভর করে না। ঘুমের সময়ও শরীরে নানারকম কাজ চলতে থাকে। তাই রাতে খাওয়া ভাত সরাসরি ফ্যাট হিসেবে জমে যায়, তা একেবারেই ভুল।

আরও পড়ুন: বাজারে লিচু কিনতে গিয়ে ঠকে যাচ্ছেন? জানুন কি দেখে কিনবেন

অন্যদিকে চিকিৎসকেরা বলছেন , খাবার খাওয়া সময়ের থেকেও আপনি কতটা পরিমাণে খাচ্ছেন তা বেশি গুরুত্বপুর্ণ। বেশি পরিমাণে ভাত খেলে তার ফলে ওজন বাড়বেই, সে আপনি যে সময়েই খাবেন না কেন! আসলে,ভাত একধরনের কার্বোহাইড্রেট, যা শরীরে শক্তি ও এনার্জি বৃদ্ধি করে। এক কাপ ভাতে থাকে প্রায় ২০০ ক্যালোরি। যদি আপনি বেশি পরিমাণে ভাত খান, সঙ্গে তেল মশলা জাতীয় খাবার থাকে পাতে, তাহলে বেশি পরিমাণ ক্যালোরি শরীরে ঢোকে। সেটাই ধীরে ধীরে ওজন বৃদ্ধির কারণ হয়ে ওঠে। অনেকের আবার রাতে ভাত খেলে অস্বস্তি বোধ করেন। কারণ রাতে হজমের গতি ধীরে ধীরে হয়। তবে গবেষণা বলছে, রাতে ভাত খেলে ভালো ঘুম হয়। ভালো ঘুম আবার ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে।

অর্থ্যাৎ, রাতে ভাত খেলে পরিমাণ মত খেতে পারেন। তাহলে ওজন বৃদ্ধির কোনও সম্ভাবনা নেই। আধ কাপ থেকে এক কাপই যথেষ্ট। ভাতের সঙ্গে রাখুন ডাল, সবজি বা প্রোটিন জাতীয় খাবার। তেল মশলা এড়িয়ে চলুন। ধীরে খান এবং পেট ভর্তি করে না খাওয়াই ভালো।

দেখুন অন্য খবর

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99