Tuesday, July 14, 2026
HomeScrollস্তন্যপায়ী প্রাণী, অথচ ডিম পাড়ে! এই প্রাণীর শরীরে লুকিয়ে অনেক রহস্য
Platypus

স্তন্যপায়ী প্রাণী, অথচ ডিম পাড়ে! এই প্রাণীর শরীরে লুকিয়ে অনেক রহস্য

এই প্রাণীকে দেখতে পাওয়া যায় অস্ট্রেলিয়ায়

ওয়েব ডেস্ক : আপনি কি জানেন, পৃথিবীতে এমন একটি প্রাণী রয়েছে সেটি স্তন্যপায়ী (Mammals) হয়েও ডিম পাড়ে? হ্যাঁ শুনতে অবাক লাগলেও, এটি সত্যি। সেই প্রাণীর নাম হল ‘প্ল্যাটিপাস’ (Platypus)। এই প্রাণীকে দেখতে পাওয়া যায় অস্ট্রেলিয়ায় (Australia)। তাদের শরীরে লুকিয়ে রয়েছে বেশ কিছু রহস্য। ধীরে ধীরে সেই রহস্য উদঘাটন হচ্ছে।

‘প্ল্যাটিপাস’ (Platypus)-এর বৈজ্ঞানিক নাম হল ওরনিথরিনচাস অ্যানাটিনাস। এরম আরও একটি প্রাণী রয়েছে। সেটি হল এচিডনা। এটিকেও পাওয়া যায় অস্ট্রেলিয়ায়। এখনও এই দুই প্রাণী বয়ে বেড়াচ্ছে বিবর্তনের চিহ্ন। ‘প্ল্যাটিপাস’কে দেখতে পাখির মতো। তার সারা দেহে রয়েছে লোম। ঠোঁটগুলি হাঁসের মতো। এই প্রাণী প্রসব করে না। বরং ডিম পাড়ে। এই প্রাণীকে নিয়ে দীর্ঘদিন ধরে পরীক্ষানিরীক্ষা চালিয়েছেন বিজ্ঞানীরা।

আরও খবর : চিংড়িতে ভাইরাস! সংক্রমণে দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা?

স্তন্যপায়ীদের সংজ্ঞাতেই বলা আছে, তারা সন্তান প্রসব করে। কিন্তু, প্ল্যাটিপাসরা ডিম পাড়ে। বিজ্ঞানীদের একাংশের দাবি, বিবর্তনের একটি পর্যায়ে প্ল্যাটিপাসের (Platypus) মতো মনোট্রিম গোষ্ঠীর বৃদ্ধি, পরিবর্তন থমকে গিয়েছিল। ২০০৮ সালের গবেষণা বলছে, মনোট্রিমরা তাদের পূর্বপুরুষ অ্যামনিয়োটদের প্রজননের মূল বৈশিষ্ট্যগুলি ধরে রেখেছে। সেই কারণে ‘প্ল্যাটিপাস’ স্তন্যপায়ী হলেও পাখি ও সরীসৃপের সঙ্গে বেশি মিল পাওয়া যায়। এই প্রাণী শরীরে দুধ উৎপাদনের বৈশিষ্ট্যটি তাদের স্তন্যপায়ী সত্তা প্রমাণ করে। এদিকে বলে রাখা দরকার, সন্তান জন্মের পর দুধ উৎপন্ন করে ‘প্ল্যাটিপাস’। কিন্তু তাদের কোনও স্তনবৃন্ত নেই। অতীতের এক গবেষণায় বলা হয়েছিল, প্ল্যাটিপাসের স্তনগ্রন্থি সরাসরি খুলে যায় তাদের ত্বকের উপর। তা জমা হয় পেটের ত্বকের খাঁজে। সেখান থেকে চেটে চেটে দুধ খেতে হয় সন্তানদের।

‘প্ল্যাটিপাস’ (Platypus) হল একটি আধা-জলজ প্রাণী। এরা জলের গভীরে গিয়ে শিকার করে। আর শিকারের জন্য এই প্রাণীদের ঠোঁট বেশ গুরুত্বপূর্ণ। এক গবেষণা উঠে এসেছে, ‘প্ল্যাটিপাস’ -এর ঠোঁট বেশ সংবেদনশীল। সেখানে রয়েছে বিশেষ ইলেকট্রোরিসেপটর। এটি সুক্ষ্ম ধরতে সক্ষম। যার ফলে শিকার ধরতে কোনও অসুবিধা হয় না এই প্রাণীদের। বিজ্ঞানীরা প্ল্যাটিপাসের ঠোঁটের এই পারদর্শিতার নাম দিয়েছেন ‘ইলেকট্রোরিসেপশন’। তবে ‘প্ল্যাটিপাস’ ধীরে ধীরে বিলুপ্তির পথে এগোচ্ছে। তাই এদের সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot