HomeScrollচিংড়িতে ভাইরাস! সংক্রমণে দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা?
Shrimp virus

চিংড়িতে ভাইরাস! সংক্রমণে দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা?

চিন-সহ একাধিক দেশে বিরল চোখের রোগে আক্রান্ত হওয়ার ঘটনা সামনে এসেছে

ওয়েব ডেস্ক: সামুদ্রিক খাবার (Seafood) ঘিরে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে এক অজানা ভাইরাসের (Virus) খবর। চিংড়ি (Prawn), কাঁকড়া (Crab) বা অন্যান্য সি-ফুড থেকে সংক্রমণ ছড়াতে পারে, এমনই দাবি উঠে এসেছে সাম্প্রতিক কিছু গবেষণায়। ইতিমধ্যেই চিন-সহ একাধিক দেশে বিরল চোখের রোগে আক্রান্ত হওয়ার ঘটনা সামনে আসায় সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

‘নেচার মাইক্রোবায়োলজি’ জার্নালে প্রকাশিত গবেষণা অনুযায়ী, এই ভাইরাসটি ‘কোভার্ট মর্টালিটি নোডাভাইরাস’ (CMNV)-এর মতো বৈশিষ্ট্য বহন করে। গবেষকদের মতে, এটি মূলত জলজ প্রাণীর শরীরে জন্মায় এবং ঠিকমতো পরিষ্কার না করা বা কম তাপে রান্না করা সামুদ্রিক খাবার থেকে মানুষের শরীরে প্রবেশ করতে পারে।

আরও পড়ুন: ক্যান্সারের হাত থেকে সুরক্ষিত থাকতেও বিয়ে করা জরুরি! বলছে গবেষণা

চিকিৎসকদের দাবি, এই সংক্রমণে চোখে প্রদাহ, লালচে ভাব, অতিরিক্ত জল পড়া এবং ধীরে ধীরে দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা যাচ্ছে। গুরুতর ক্ষেত্রে ‘পারসিসট্যান্ট অক্যুলার হাইপারটেনশন’ নামে এক ধরনের জটিল সমস্যা তৈরি হতে পারে, যা চোখের উপর চাপ বাড়িয়ে দৃষ্টিশক্তি নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি করে।

তবে বিশেষজ্ঞদের একাংশ বলছেন, বিষয়টি এখনও গবেষণাধীন এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর মতো পর্যাপ্ত প্রমাণ মেলেনি। তবুও সতর্ক থাকা জরুরি বলেই মত তাঁদের।

কী কী সাবধানতা নেবেন?

  • চিংড়ি, কাঁকড়া বা সি-ফুড ভালো করে ধুয়ে ও উচ্চ তাপে রান্না করুন।
  • কাঁচা বা আধসেদ্ধ সামুদ্রিক খাবার এড়িয়ে চলুন।
  • ফ্রোজেন খাবার কিনলে সংরক্ষণ ও মেয়াদ দেখে নিন।
  • চোখে অস্বাভাবিক সমস্যা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

 

[youtube-feed feed=1]
Read More

Latest News