Monday, February 16, 2026
HomeScrollনির্বাচনের আগে কংগ্রেস ছাড়লেন প্রবীণ নেতা! যোগ দেবেন BJP-তে? শুরু জল্পনা
Assam

নির্বাচনের আগে কংগ্রেস ছাড়লেন প্রবীণ নেতা! যোগ দেবেন BJP-তে? শুরু জল্পনা

দলীয় উপেক্ষার অভিযোগেই পদত্যাগ অসমের প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির?

ওয়েব ডেস্ক: ভোটমুখী অসমে (Assam) বড় ধাক্কা খেল কংগ্রেস (Congress)। এবার দলীয় পদ থেকে ইস্তফা (Resign) দিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন কুমার বোরা (Bhupen Kumar Borah)। জানা গিয়েছে, তিনি ইতিমধ্যে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে ইমেল মারফত পদত্যাগপত্র পাঠিয়েছেন। সেই সঙ্গে অভিযোগ করেছেন যে, দলীয় নেতৃত্ব তাঁকে উপেক্ষা করছে এবং রাজ্য ইউনিটে তাঁকে প্রাপ্য মর্যাদা দেওয়া হচ্ছে না। এর পরেই এই নেতার বিজেপি (BJP) যোগদানের জল্পনা জোরালো হচ্ছে। এমনকি বিষয়টি নিয়ে ইঙ্গিত দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী নিজে।

প্রবীণ নেতার পদত্যাগের খবর প্রকাশ্যে আসতেই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma) ভূপেন বোরাকে ‘অসম কংগ্রেসের শেষ হিন্দু নেতা’ বলে উল্লেখ করেছেন। সেই সঙ্গে তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় তিনি কংগ্রেসত্যাগী এই নেতার বাড়িতে যাবেন। হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “তিন বছর আগেই আমরা ভূপেন বোরাকে স্বাগত জানাতে এবং নিরাপদ আসন দিতে প্রস্তুত ছিলাম।”

আরও পড়ুন: ভোটের আগে বিরাট ধাক্কা বাম শিবিরে! দল ছাড়লেন CPIM-এর এই বড় নেতা

উল্লেখ্য, ভূপেন কুমার বোরা ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন। গত বছর তাঁকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় গৌরব গগৈকে। এর পরেই জলনা চলছিল যে তিনি কংগ্রেস ছাড়তে পারেন। এর মাঝেই একাধিক বিরোধী নেতা বোরার বাড়িতেও যান। সূত্রের খবর, অখিল গগৈ-সহ বিভিন্ন নেতার তরফে প্রস্তাব এসেছে। যদিও বোরা স্পষ্ট জানান, “এখনও পর্যন্ত কোনও দলের তরফে আনুষ্ঠানিক প্রস্তাব পাইনি। তবে রাজনীতি ছাড়ার জন্য আমি পদত্যাগ করিনি।”

দেখুন আরও খবর:

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 WDBOS DEPOBOS idn slot