Friday, March 27, 2026
HomeScroll১০০ দিনের কাজে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা কেন্দ্রের, কী বলছে বিজেপি?
Supreme Court

১০০ দিনের কাজে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা কেন্দ্রের, কী বলছে বিজেপি?

কলকাতা হাইকোর্টের আগের রায় বহাল

কলকাতা: পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ প্রকল্প বন্ধের মামলায় বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বড় ধাক্কা। আজ সুপ্রিম কোর্ট (Supreme Court) কেন্দ্রের দায়ের করা মামলাটি খারিজ করে দিয়েছে। অর্থাৎ, কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) আগের রায় বহাল থাকল। বাংলায় ১০০ দিনের কাজ বন্ধ রাখা যাবে না, অবিলম্বে প্রকল্প চালু করতে হবে।

এর ফলে আবারও বাংলার পক্ষে আদালতের রায়কে রাজনৈতিক জয় হিসেবে দেখছে তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রে দাবি, এই রায় প্রমাণ করল যে বাংলার প্রাপ্য টাকা বন্ধ রাখা সংবিধান-বিরুদ্ধ এবং মানুষের অধিকারের পরিপন্থী।

আরও পড়ুন  :১০০ দিনের কাজের মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের!

তৃণমূলের বক্তব্য, বিজেপি বাংলার মানুষের প্রাপ্য টাকা বন্ধ রেখে গরিব-বিরোধী ও রাজ্য-বিরোধী মনোভাব দেখিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই প্রকল্পের অর্থ ফেরানোর আন্দোলন দীর্ঘদিন ধরে চলেছে। অভিষেক দিল্লির রাজপথে বসে প্রতিবাদ করে এই দাবি তুলেছিলেন, যা আজ আদালতের রায়ে ন্যায্যতা পেল বলেই মত দলের।

তৃণমূলের দাবি, আদালতের এই রায় প্রমাণ করল, জনগণের অধিকারের প্রশ্নে শেষ পর্যন্ত জয় তাদেরই হয় যারা মানুষের পাশে থাকে।

দেখুন আরও খবর: 

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto