Tuesday, March 31, 2026
HomeScrollরাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের দাবি নিশিকান্ত দুবের
Rahul Gandhi

রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের দাবি নিশিকান্ত দুবের

আজীবন যেন তাঁকে নির্বাচনে লড়তে দেওয়া না হয়, দাবি বিজেপি সাংসদের

নয়াদিল্লি: সংসদে বাজেট অধিবেশনে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি (US India Trade Deal) নিয়ে সরকারকে তীব্র আক্রমণ করেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।’রাহুল গান্ধীর (Rahul Gandhi) সদস্যপদ বাতিল করা উচিত…’ সংসদ-বিতর্কের মধ্যে নোটিস জমা দিল বিজেপি। অপরাধমূলক মানহানির মামলায় ইতিমধ্যেই একবার রাহুল গান্ধীর সাংসদ পদ বাতিল হয়েছে। পরে আদালতের নির্দেশে পদ ফিরে পেয়েছেন বিরোধী দলনেতা।এবার ফের রাহুলের সাংসদ পদ বাতিলের দাবি তুলল বিজেপি। বৃহস্পতিবার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে দাবি করেছেন, রাহুলের বিরুদ্ধে ‘সাবস্ট্যান্টিভ মোশন’ আনছেন।

বিজেপি সাংসদের অভিযোগ, সংসদে দাঁড়িয়ে দেশবিরোধী কথা বলছেন রাহুল গান্ধী।এমন সব অভিযোগ করছেন যার কোনও ভিত্তি নেই।এই ধরনের অপরাধের পরও তাঁর কোনও শাস্তি হবে না, সেটা হতে পারে না। বৃহস্পতিবার রাহুলের বিরুদ্ধে প্রস্তাব পেশ করে নিশিকান্ত দুবে (Nishikant Dubey) বলেন, “আমি লোকসভায় রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রস্তাব জমা দিয়েছি। জর্জ সোরসের মতো দেশবিরোধী শক্তির মদতে এই সদন থেকে গোটা দেশকে বিভ্রান্ত করেছেন তিনি। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বলেন, বিরোধী দলনেতা রাহুল গান্ধির বিরুদ্ধে কোনও বিশেষাধিকার প্রস্তাব আনার কোনও পরিকল্পনা নেই। তবে তিনি ভারতীয় সংসদ থেকে রাহুল গান্ধির সদস্যপদ বাতিল করার দাবি জানিয়েছেন।তিনি বলেন, আজীবন যেন তাঁকে নির্বাচনে লড়তে দেওয়া না হয়।” দুবের দাবি, এই প্রস্তাব নিয়ে লোকসভায় আলোচনা করতে হবে।

আরও পড়ুন: বাংলাদেশে কে বসবে সরকারে? সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন দিল্লি

প্রসঙ্গত, বাজেট অধিবেশনের শুরু থেকেই সরকারকে কড়া হাতে আক্রমণ করে চলেছেন রাহুল। প্রথমে প্রাক্তন সেনাপ্রধানের অপ্রকাশিত আত্মজীবনীকে হাতিয়ার করে। পরে ভারত-মার্কিন বাণিজ্যচুক্তিকে হাতিয়ার করে।লোকসভায় দাঁড়িয়ে রাহুল বলেন, “আপনার ভারতকে বেঁচে দিয়েছেন, আপনাদের লজ্জা হয় না? আপনারা আমাদের মা, ভারত মাতাকে বিক্রি করেছেন। আপনারা আমেরিকার কাছে ‘সম্পূর্ণ আত্মসমর্পণ’ করেছেন।বিরোধী দলনেতা সংসদে দাঁড়িয়ে সেই অভিযোগ করার পরই ফুঁসে ওঠে বিজেপি। গেরুয়া শিবিরের একাংশ বলছিল, বিরোধী দলনেতা সংসদে দাঁড়িয়ে ভিত্তিহীন কথা বলছেন, তাঁর শাস্তি হওয়া উচিত।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot