Monday, March 30, 2026
HomeScrollবাংলায় সিপিএমের সঙ্গে জোট নয়, দিল্লির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত
West Bengal Assembly Election 2026

বাংলায় সিপিএমের সঙ্গে জোট নয়, দিল্লির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত

এককভাবেই ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছে দল

নয়াদিল্লি: আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026) সিপিএমের (CPIM) সঙ্গে কোনও জোটে যাচ্ছে না কংগ্রেস (Congress)। এককভাবেই ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছে দল। বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্ব ও প্রদেশ কংগ্রেস নেতৃত্বের বৈঠকের পর এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

দিল্লির ওই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, দলীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর। বৈঠক শেষে সিদ্ধান্তের কথা প্রকাশ্যে জানান মীর।

আরও পড়ুন: আসন্ন নির্বাচনে একাই লড়বে কংগ্রেস! সিদ্ধান্ত এআইসিসি-র বৈঠকে

গুলাম আহমেদ মীর বলেন, “সিপিএমের সঙ্গে জোট হলে কংগ্রেসের কর্মী-সমর্থকদের মনোবল ভেঙে পড়ে। কর্মীদের মতামতকে গুরুত্ব দিয়েই নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছেন যে কংগ্রেস একাই লড়বে। আমাদের কর্মীরা চান, সব আসনেই কংগ্রেস এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করুক।”

প্রসঙ্গত, লোকসভা ভোটের পর অধীর চৌধুরীকে সরিয়ে শুভঙ্কর সরকারকে প্রদেশ কংগ্রেস সভাপতি করা হয়। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি একক লড়াইয়ের পক্ষেই ইঙ্গিত দিয়ে আসছিলেন। কেন্দ্রীয় নেতৃত্বও যে সিপিএমের সঙ্গে জোটে আগ্রহী নয়, তার ইঙ্গিত মিলেছিল আগেই।

সাম্প্রতিক সময়ে জোট প্রশ্নে সিপিএম ও কংগ্রেস নেতৃত্বের মধ্যে প্রকাশ্য টানাপোড়েন ও বাকবিতণ্ডা দেখা গিয়েছিল। সেই আবহেই শেষ পর্যন্ত বাংলার ভোটে একা লড়ার পথে হাঁটার সিদ্ধান্ত নিল কংগ্রেস।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot