Monday, March 30, 2026
HomeScrollকেরলে কংগ্রেসের মুখ্যমন্ত্রী মুখ অনিশ্চিত! ভোটের পরেই সিদ্ধান্ত, দলীয় বৈঠকে সাফ জানালেন...
Rahul Gandhi

কেরলে কংগ্রেসের মুখ্যমন্ত্রী মুখ অনিশ্চিত! ভোটের পরেই সিদ্ধান্ত, দলীয় বৈঠকে সাফ জানালেন রাহুল

দলীয় বৈঠকে সাফ জানালেন রাহুল

নয়াদিল্লি: ভোটের দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে কেরল রাজনীতির উত্তাপ। সব কিছু ঠিক থাকলে আগামী এপ্রিলেই কেরল বিধানসভা নির্বাচন (Kerala Assembly Election 2026)। তার আগে শুক্রবার দিল্লিতে (Delhi) কংগ্রেস হাই কমান্ডের ডাকা গুরুত্বপূর্ণ বৈঠক ঘিরে জোর জল্পনা শুরু হয়েছিল—এই বৈঠকেই কি চূড়ান্ত হবে কেরলে কংগ্রেসের মুখ্যমন্ত্রী মুখ? কিন্তু বৈঠক শেষে স্পষ্ট বার্তা দিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। ভোটের আগে নয়, ভোটের ফল প্রকাশের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হবে।

দলীয় সূত্রে খবর, রাহুল বৈঠকে জানিয়ে দিয়েছেন, যদি কংগ্রেসের নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউডিএফ) আদৌ সরকার গঠনের জায়গায় পৌঁছয়, তবেই মুখ্যমন্ত্রী মুখ নিয়ে আলোচনা হবে। অর্থাৎ, আপাতত কাউকেই সামনে আনছে না হাত শিবির। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে কেরল কংগ্রেসের দীর্ঘদিনের অন্তর্দ্বন্দ্ব। এখনই কাউকে মুখ্যমন্ত্রী মুখ ঘোষণা করলে সেই কোন্দল আরও তীব্র হতে পারত বলেই সতর্ক পথে হাঁটল নেতৃত্ব।

আরও পড়ুন: ‘বন্দে মাতরম’ গান নিয়ে বড় সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্রীয় সরকার!

জানা গিয়েছে, বৈঠকে কেরলের শীর্ষ নেতাদের ঐক্য বজায় রাখার কড়া বার্তা দিয়েছে হাই কমান্ড। সভাপতি মল্লিকার্জুন খাড়গে স্পষ্ট করে বলেন, এই মুহূর্তে দলের মধ্যে কোনওরকম প্রকাশ্য বিতর্ক বা ক্ষমতার লড়াই বরদাস্ত করা হবে না। সম্প্রতি স্থানীয় নির্বাচনের ফল এবং প্রাথমিক সমীক্ষায় সামান্য এগিয়ে থাকার তথ্য কংগ্রেসকে কিছুটা আত্মবিশ্বাস জুগিয়েছে। সেই সুযোগ নষ্ট করতে চাইছে না দল।

বৈঠকের পর সোশ্যাল মিডিয়ায় খাড়গে দাবি করেন, কেরলের সাড়ে তিন কোটি মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে রয়েছে। কংগ্রেস রাজ্যে প্রগতিশীল, উন্নয়নমুখী ও জনকল্যাণভিত্তিক সরকার গঠনে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

তবে বৈঠকে শশী থারুরের অনুপস্থিতি নতুন করে প্রশ্ন তুলেছে। চারবারের সাংসদ ও জনপ্রিয় মুখ হওয়া সত্ত্বেও তাঁর না থাকা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। যদিও তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। রাজনৈতিক মহলের মতে, শশীকে মুখ্যমন্ত্রী মুখ হিসেবে সামনে না রেখে ভোটে নামার সিদ্ধান্ত কংগ্রেসের অন্দরমহলের সমীকরণকেই আরও স্পষ্ট করে দিল।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot