Thursday, February 26, 2026
HomeScrollদিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি দেবেন্দ্র উপাধ্যায়

দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি দেবেন্দ্র উপাধ্যায়

নয়াদিল্লি: দিল্লি হাইকোর্টের (Delhi High Court) প্রধান বিচারপতি (Chief Justice) পদে শপথ নিলেন দেবেন্দ্র উপাধ্যায় (Justice Devendra Upadhyaya) ।

দিল্লির রাজ নিবাসে (Raj Niwas) এই শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী (Delhi Chief Minister Atishi) সহ একাধিক ঊর্ধতন কর্মকর্তারা। এছাড়াও ছিলেন হাইকোর্টের একাধিক বিচারপতি, আইনজীবী সহ একাধিক বিশিষ্টরা।

গত সপ্তাহেই কেন্দ্র সরকারের আইনি মন্ত্রক একটি বিজ্ঞপ্তি মারফত দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি পদে দেবেন্দ্র উপাধ্যায়ের নাম ঘোষণা করে। উপাধ্যায় বিচারপতি বিভু বাখরুর স্থলাভিষিক্ত হন, যিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। জানুয়ারির শুরুতে সুপ্রিম কোর্ট কলেজিয়াম বিচারপতি উপাধ্যায়কে বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতির পদ থেকে দিল্লি হাইকোর্টে বদলির সুপারিশ করেছিল।

আরও পড়ুন : জানা গেল যীশু খ্রিস্টের আসল নাম, জন্মদিনও ২৫ ডিসেম্বর নয়

রাষ্ট্রপতি দ্রোপদী মূর্মু, প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে, বদলির বিষয়টি নিশ্চিত করে একটি বিজ্ঞপ্তি জারি করেন। সেই নির্দেশিকা অনুযায়ী বিচারপতি উপাধ্যায়কে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি উপাধ্যায়,১৯৯১ সালে লখনউ বিশ্ববিদ্যালয় থেকে আইন স্নাতক সম্পন্ন করেন, ১১ মে, ১৯৯১-এ একজন আইনজীবী হিসেবে নথিভুক্ত হন এবং এলাহাবাদ হাইকোর্টে নাগরিক ও সাংবিধানিক আইন অনুশীলন করেন। ২০১১ সালে দেবেন্দ্র উপাধ্যায় এলাহাবাদ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন। পরে ২০১৩ সালে তিনি সেখানে স্থায়ী বিচারপতির ভার তুলে নেন। ২০২৩ সালের জুলাইতে উপাধ্যায় বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতির পদে নিযুক্ত হন।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn slot idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor