Wednesday, August 19, 2026
HomeScrollচীনকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের! কী বললেন?
Donald Trump

চীনকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের! কী বললেন?

মে মাসেই চিন সফরে যাওয়ার কথা ট্রাম্পের

ওয়েব ডেস্ক : ইরানের (Iran) সঙ্গে চলা শান্তি-আলোচনার মাঝেই চীনকে (China) কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানকে অস্ত্র সরবরাহ করা হলে তার ফল ভাল হবে না।

এদিকে বলে রাখা দরকার। শান্তি আলোচনায় প্রথম দফার বৈঠকে কোনও সমাধানসূত্র মেলেনি। ফলে প্রশ্ন উঠছে, আবার কি উত্তপ্ত হতে চলেছে পশ্চিম এশিয়া? এদিকে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার কারণে হরমুজ প্রণালী (Strait of Hormuz) অবরোধ করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ইরানের সঙ্গে বৈঠকের মাঝে চীনকে সতর্ক করেছেন ট্রাম্প। তাঁর কথায়, ইরানকে সামরিক সাহায্য করা হলে চিনকে বড় মূল্য চোকাতে হবে। সম্প্রতি একাধিক প্রতিবেদনে উঠে এসেছিল, ইরানের হাতে উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি পৌঁছতে পারে চীন। কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, তৃতীয় কোনও দেশের মাধ্যমে সেই প্রযুক্তি সরবরাহের পরিকল্পনা রয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে বেজিং।

আরও খবর : বন্ধ হচ্ছে হরমুজ! অবরোধ শুরু করল আমেরিকা

উল্লেখযোগ্য বিষয়, মে মাসেই চীন সফরে যাওয়ার কথা ট্রাম্পের, যেখানে প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping)এর সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে। ইরান প্রসঙ্গ সেই বৈঠকে উঠতে পারে বলেই মনে করছে কূটনৈতিক মহল। অন্যদিকে, ইরানের উপর এখনও আমেরিকার নিষেধাজ্ঞা বহাল রয়েছে। ফলে রাশিয়া ও চিনের সঙ্গে তেহরানের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। চীন এবং রাশিয়া তাদের অর্থনৈতিক ভাবেও সহযোগিতা করছে বলে অভিযোগ উঠেছে। এক মার্কিন সংবাদমাধ্যম দাবি করেছে, ইরানে ক্ষেপণাস্ত্র ধ্বংস করার প্রযুক্তি পাঠাতে চলেছে তারা।

এদিকে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত শনিবার বৈঠক করেছিল আমেরিকা ও ইরান (Iran)। কিন্তু, সেই বৈঠকে কোনও সুরাহা মেলেনি। এর পরেই হরমুজ প্রণালী অবরুদ্ধ করার কথা ঘোষণা করলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট এদিন জানিয়েছেন, যে জাহাজগুলি ইরানকে শুল্ক বা অর্থ দিয়ে সাহায্য করেছে তাদেরকে খুঁজে বার করে আটক করা হবে। মার্কিন বাহিনীকে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor slot gacor