Tuesday, July 14, 2026
HomeScrollভোট দিতে পারবেন কারা? সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে লাখ লাখ ভোটার
Supreme Court

ভোট দিতে পারবেন কারা? সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে লাখ লাখ ভোটার

অ্যাপিলেট ট্রাইব্যুনালে নাম পুনরায় অন্তর্ভুক্ত হলে কি ভোট দিতে পারবেন সেই সব ভোটাররা?

ওয়েব ডেস্ক: বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) আগে রাজ্যের ভোটারদের ভোটাধিকার নিয়ে তৈরি হয়েছে এক নয়া অনিশ্চয়তা। চূড়ান্ত ভোটার তালিকা (Final Voter List) থেকে বাদ পড়া লক্ষাধিক মানুষের ভবিষ্যৎ এখন নির্ভর করছে আদালতের রায়ের উপর। এই আবহেই সোমবার সুপ্রিম কোর্টে (Supreme Court) গুরুত্বপূর্ণ শুনানির দিকে তাকিয়ে গোটা রাজ্য। সবচেয়ে বড় প্রশ্ন—অ্যাপিলেট ট্রাইব্যুনালে নাম পুনরায় অন্তর্ভুক্ত হলে কি ভোট দিতে পারবেন সেই সব ভোটাররা? এই সংক্রান্ত স্পষ্ট নির্দেশই আজকের শুনানিতে সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

জানা গিয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়া প্রায় ২৭ লক্ষ ভোটারের আবেদন খতিয়ে দেখতে ইতিমধ্যেই প্রস্তুত ট্রাইব্যুনাল। ভারপ্রাপ্ত অবসরপ্রাপ্ত বিচারপতিরা জানিয়েছেন, ১৩ এপ্রিল থেকেই ট্রাইব্যুনালের কাজ শুরু হচ্ছে। ফলে খুব দ্রুত আবেদনগুলির নিষ্পত্তি হতে পারে বলেই আশা করা হচ্ছে।

আরও পড়ুন: ট্রাইবুনাল নিয়ে জোর তৎপরতা বিচারবিভগীয় স্তরে, জোকায় পরিকাঠামো খতিয়ে দেখলেন বিচারপতিরা

এদিকে, একইসঙ্গে রাজ্যে ভোটের প্রচারও চলছে জোরকদমে। পশ্চিমবঙ্গে প্রচারে আসছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। মঙ্গলবার মালদহ জেলার চাঁচলের কলমবাগানে জনসভা করবেন তিনি। সেখানে চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর ও রতুয়া কেন্দ্রের কংগ্রেস প্রার্থীদের সমর্থনে প্রচার চালানোর কথা রয়েছে। একই দিনে রায়গঞ্জ স্টেডিয়ামেও আরেকটি জনসভা করার কর্মসূচি রয়েছে তাঁর। ভোটের আগে একদিকে যেমন আইনি লড়াইয়ে নজর, অন্যদিকে তেমনই রাজনৈতিক প্রচারেও তুঙ্গে উত্তাপ—এই দুইয়ের মাঝেই জমে উঠছে বাংলার নির্বাচন।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto