HomeScrollভারতবাসীর ভালোবাসায় আপ্লুত ইরান, তবে অনুদান গ্রহণ বন্ধ করল তেহরান!

ভারতবাসীর ভালোবাসায় আপ্লুত ইরান, তবে অনুদান গ্রহণ বন্ধ করল তেহরান!

ডোনেশন অ্যাকাউন্ট এবং কিউআর কোড নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে

Written By
Iran

ওয়েব ডেস্ক : পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির মধ্যে ইরানের পাশে দাঁড়িয়েছেন ভারতের (India) সাধারণ মানুষ (Indians)। ভারতীয়দের তরফে যে অভূতপূর্ব সাড়া মিলেছে তা এক এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তবে অনুদান গ্রহণ বন্ধ করার সিদ্ধান্ত নিল নয়াদিল্লিতে অবস্থিত ইরান (Iran) দূতাবাস। সমস্ত ডোনেশন (Donations) অ্যাকাউন্ট এবং কিউআর কোড নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে বলে খবর।

দূতাবাসের তরফে জানানো হয়েছে, তাদের সমস্ত অনুদান সংক্রান্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও কিউআর কোড নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ভারতীয়দের আর অর্থ পাঠাতে নিষেধও করা হয়েছে। ইরানের (Iran) বক্তব্য, প্রত্যাশার তুলনায় অনেক বেশি সাহায্য এসেছে। ফলে আপাতত নতুন করে আর্থিক সহায়তার প্রয়োজন নেই। সরকারি বিবৃতিতে ভারতীয়দের এই সহমর্মিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে তেহরান। তাদের মতে, এই সিদ্ধান্ত শুধুমাত্র প্রশাসনিক নয়, বরং ভারতবাসীর নিঃস্বার্থ সহায়তার প্রতি সম্মান জানানোরই এক প্রতিফলন।

আরও খবর : বন্ধ হচ্ছে হরমুজ! অবরোধ শুরু করল আমেরিকা

উল্লেখযোগ্য বিষয়, এই সহায়তা শুধু বড় অঙ্কের অর্থে সীমাবদ্ধ ছিল না। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষও এগিয়ে এসেছেন নিজস্ব সামর্থ্য অনুযায়ী। বিশেষ করে কাশ্মীর অঞ্চলে বহু মানুষ সোনা-রুপোর গয়না, এমনকি ঘরের ব্যবহার্য মূল্যবান সামগ্রী দান করেছেন। অনেক শিশু তাদের সঞ্চিত অর্থ তুলে দিয়েছে, আবার কেউ কেউ ব্যক্তিগত সম্পদ বিক্রি করেও সাহায্যের হাত বাড়িয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, এই মানবিক উদ্যোগ কেবল আর্থিক সহায়তা নয়, বরং দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এক নতুন বার্তা বহন করছে। কঠিন আন্তর্জাতিক পরিস্থিতিতে এই ভালোবাসা দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে গেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News